Tuesday, April 14, 2026

পাকিস্তানকে ঘুঁটি করে ভারতের সঙ্গে সংঘাতের ফল ভালো হবে না চিনের জন্য: বায়ুসেনা প্রধান

Date:

Share post:

লাদাখে(Ladakh) বাড়তে থাকা সীমান্ত উত্তেজনার মাঝেই পাকিস্তানের(Pakistan) সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমশ বাড়িয়ে চলেছে চিন(China)। পাক অধিকৃত কাশ্মীর(POK) মিসাইল লঞ্চিং স্টেশন তৈরিতে পাকিস্তানকে সাহায্য করে চলেছে বেজিং। চিনের দুমুখো নীতির সঙ্গে পূর্ব পরিচিত ভারত এবার কড়া হুঁশিয়ারি দিয়ে দিল শি জিনপিং প্রশাসনকে। বায়ুসেনা প্রধান আরকেএস ভদৌরিয়া(RKS Bhadauria) জানিয়ে দিলেন, পাকিস্তানকে ঘুঁটি করে চিন যদি ভারতের সঙ্গে কোনও রকম সংঘাতে যায় তবে তার ফল আন্তর্জাতিক মহলে চিনের জন্য ভালো হবে না।

মঙ্গলবার দিল্লিতে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বায়ুসেনা প্রধান। সেখানেই তিনি বলেন, পাকিস্তান হলো চিনের বিদেশ নীতির ঘুঁটি। ইমরান সরকার যেভাবে চিনের ওপর নির্ভরতা বাড়িয়ে চলেছে তাতে তাদের ঋণের বোঝা আরও বাড়বে। চিন-পাকিস্তান ইকোনমিক করিডোরের জেরে ঋণের সাগরে ডুবে যাবে পাকিস্তান।

পাশাপাশি, সীমান্তে ভারত চিন উত্তেজনা প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি বলেন, ভারতের সঙ্গে চিন যদি কোনরকম সংঘাতে যায় তবে তার ফল আন্তর্জাতিক ক্ষেত্রে ভালো হবে না কোনভাবেই। একই সঙ্গে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরে যাওয়ার পর বর্তমানে চিনের ওই দেশের ওপর নজর পড়েছে দাবি করেন বায়ুসেনা প্রধান।

আরও পড়ুন:‘তেজস্বী মুখ্যমন্ত্রী হোক, আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করব’, নীতীশকে RJD-র প্রস্তাব

এছাড়াও প্রতিরক্ষা সহ সমস্ত ক্ষেত্রে পাকিস্তানের চিন নির্ভরতা প্রসঙ্গে ভদৌরিয়া বলেন, এই চিন নির্ভরতা পাকিস্তানকে ডুবিয়ে ছাড়বে। পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তানে বিনিয়োগ করেছে চিন। এতে পাকিস্তানের ওপরে ঋণ যেমন বাড়বে তেমনি তাকে চিনর ওপরেই নির্ভর করে থাকতে হবে। ইকোনমিক করিডোরে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বেজিং। আর এই পুরো টাকা পাকিস্তানকে লোন হিসেবে দিয়েছে চিন প্রশাসন। আগামী দিনে এর চাপ পাকিস্তানকে সহ্য করতে হবে।

Related articles

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আর্টিস্টস ফোরামে আস্থা নেই, প্রযোজকদের সঙ্গে নিজেই ঝামেলা মেটালেন জিতু

শুটিং করতে গিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন টলিউড অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। হস্তক্ষেপ চেয়েছিলেন আর্টিস্টস...

কংগ্রেসের সরকার হলে বাদ পড়া ভোটারদের নাম উঠবে: অভিষেকের সুরে প্রতিশ্রুতি রাহুলের!

বাংলার নির্বাচনে অস্তিত্ব রক্ষার লড়াইতে জাতীয় কংগ্রেস। সেখানেও বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেসের তুলে দেওয়া ইস্যুতে ভরসা করতে হচ্ছে...