Saturday, April 4, 2026

অপহরণ করে মুক্তিপণ দাবি, ২৪ ঘণ্টার উদ্ধার অপহৃত, ধৃত ৬ মালদায়

Date:

Share post:

অপহরণ(kidnapped) কাণ্ডের তদন্তে সাফল্য পেল মানিকচক থানার পুলিশ(Police)। অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হওয়ার সাথে ঘটনার সঙ্গে যুক্ত ৬ অপহরণকারীকে গ্রেফতার(Arrest) করেছে পুলিশ। গোটা ঘটনায় পুলিশের সাফল্যে সাধুবাদ জানাচ্ছি এলাকার মানুষ। বুধবার ধৃত অপহরণকারীদের মালদা জেলা আদালতে পাঠিয়েছে মানিকচক থানার(Manikchowk police station) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত ব্যক্তির নাম মহম্মদ ফারুক। মানিকচক থানার চৌকি মিরদাদপুর অঞ্চলের শ্যামপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় পোল্ট্রি মুরগির ফার্মের ব্যবসায়ী। গত তিনদিন আগে বাড়ি থেকে কিছুটা দূরে নিজের মুরগির ফার্ম ঘুমোচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়ে বেশ কিছু দুষ্কৃতী তাকে অপহরণ করে নিয়ে যায়। তারপরই পরিবারের লোকেদের কাছে ছয় লক্ষ টাকার মুক্তিপণ চেয়ে ফোন আসে। গোটা ঘটনার লিখিত অভিযোগ মানিকচক থানার পুলিশের কাছে করেন পরিবারের সদস্যরা। তারপর থেকে তদন্ত শুরু করে মানিকচক থানার ওসি কুনাল কান্তি দাস সহ পুলিশকর্তারা।

আরও পড়ুন:হিন্দু তাস খেলে বিস্ফোরক দিলীপ, বিজয়া দশমীতেও অস্ত্র হাতে মিছিল করুন

গোপন ডেরায় মুক্তিপণ দিতে গিয়ে অপহরণকারীদের ধরে ফেলে পুলিশের দল। মানিকচক থানার পুলিশের সাথে এই অভিযানের সামিল হয় মোথাবাড়ি থানা ও মিল্কি ফাঁড়ির পুলিশ। অপহৃত ব্যক্তির সাথে অপহরণ কাণ্ডে জড়িত ছয়জনকে ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হল, করিম শেখ, মইনুল হক, রফিকুল ওরফে সর্দার, হুমায়ুন শেখ, সাবিউল খান ও কাদের শেখ। ধৃতরা কালিয়াচক মোথাবাড়ি ও ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা। অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে পুলিশের এই সাফল্যে খুশি পরিবারসহ স্থানীয়রা। বুধবার ধৃত ৬ অপহরণকারীকে মালদা জেলা আদালতে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ। একই সঙ্গে অপহৃত ব্যক্তি মহম্মদ ফারুককে চিকিৎসার পর পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...