Saturday, June 13, 2026

হিন্দু তাস খেলে বিস্ফোরক দিলীপ, বিজয়া দশমীতেও অস্ত্র হাতে মিছিল করুন

Date:

Share post:

বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গড়বেতার (Garbeta) মাটিতে সরাসরি খেললেন হিন্দুত্বের তাস      ( Hindu card)। গড়িবেতায় দাঁড়িয়ে বললেন, সংখ্যালঘুর সম্প্রদায়ের সংখ্যা বৃদ্ধির কথা। বললেন, রামনবমী-বিজয়া দশমীতে (Ram Navami-vijaya Dashami) অস্ত্র হাতে মিছিল (procession with arms) করুন। আর সে নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চরম বিতর্ক। তৃণমূল কংগ্রেসের দাবি, এখনই এমন উস্কানিমূলক বক্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

কী বলেছেন বিজেপি রাজ্য সভাপতি? গড়বেতায় নিজের সংসদীয় এলাকায় বিরাট মহাসম্মেলনে দাঁড়িয়ে হিন্দু নেতার (like Hindu leader) স্টাইলেই বক্তব্য রেখেছেন দিলীপ। বলেছেন, যেভাবে সংখ্যালঘু সম্প্রদায় বৃদ্ধি পাচ্ছে (Minorities increasing), তাতে রামনবমীতে সকলে অস্ত্র নিয়ে মিছিল করুন। শুধু রামনবমী কেন, বিজয়া দশমীতেও অস্ত্র হাতে তুলে নিন।

রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, রাজ্যটাকে ওরা যে দিকে নিয়ে যাচ্ছে, তাতে আগামিদিনে হিন্দুরাই সংখ্যালঘু হয়ে যাবে। দিলীপ তথ্য দিয়ে বলেন, স্বাধীনতার সময়ে রাজ্যে ৫% মুসলিম ছিল। এখন তা বেড়ে ৩০% হয়েছে। সে সময়ে ৫জন মুসলিম এমএলএ ছিলেন, এখন ৬০ জন। স্বাধীনতার আগে হিন্দুদের সংখ্যা ছিল ৯০-৯৫% এখন তা এসে ঠেকেছে ৭০%। যা অবস্থা হচ্ছে, তাতে আগামী দিনে এই সরকার থাকলে রাজ্যে মুসলিম মুখ্যমন্ত্রীও হয়ে যাবে।

শুধু তাই নয়, দিলীপ এদিন অনুপ্রবেশ নিয়ে কটাক্ষ করে বলেন, সব সীমানা পেরিয়ে ঢুকছে আর রাজ্যে হিন্দু-মুসলিম ভারসাম্য পাল্টে যাচ্ছে। এসব বন্ধ করতে বিজেপিকে জেতাতে হবে।

দিলীপের কড়া হিন্দুত্বের তাস খেলা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (MP Saugata Roy) বলেন, উস্কানি দিচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে বিজেপি রাজ্য সভাপতি। এখনই এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা উচিত।

Related articles

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...