Tuesday, June 23, 2026

নতুন বছরে মেট্রো পরিষেবা ফের আগের মতোই

Date:

Share post:

নতুন বছরের শুরু থেকেই কলকাতায় মেট্রো পরিষেবা মিলবে আগের মতো । আগামী ৪ জানুয়ারি থেকেই নিয়মের পরিবর্তন করছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে , সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতি দিন ২২৮টি ট্রেন চলবে। কবি সুভাষ থেকে মেট্রো ছাড়বে সকাল ৭টায় এবং নোয়াপাড়া থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৭টা ৯ মিনিটে। কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। নোয়াপাড়া থেকে ছাড়বে ৯টা ২৫ মিনিটে।
অফিসের ব্যস্ত সময়ে ৭ মিনিট অন্তর চলবে মেট্রো চলবে বলে জানানো হয়েছে।
বয়স্ক যাত্রী, মহিলা এবং শিশুদের (১৫ বছরের নীচে) ক্ষেত্রে ই-পাস কিছুদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি যাত্রীদের জন্য সকাল ৯টা থেকে সকাল ১১ পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত মেট্রোতে ই-পাস লাগবে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, শনি এবং রবিবার কোনও যাত্রীর ই-পাস লাগবে না। যদিও মেট্রোয় যাতায়াত করার জন্য স্মার্ট কার্ড ব্যবহার করতেই হবে। এখনই টোকেন চালু হচ্ছে না কলকাতা মেট্রোয়।

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...