Saturday, March 14, 2026

বর্ষবরণে সংযত থাকুন: বার্তা মুখ্যসচিবের

Date:

Share post:

একে বড়দিনের লাগাম ছাড়া ভিড়। তার উপর করোনার নতুন স্ট্রেন-দুয়ে মিলে সতর্ক প্রশাসন। কেন্দ্রের পর এবার বর্ষবরণ উৎসবে সর্তকতা জারি করল রাজ্য সরকারও (State Government)। বুধবার, নবান্নে মুখ্যসচিব (Chief Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Benarjee) বলেন, “বর্ষবরণ উদযাপন সংযতভাবে হোক এই আবেদন জানাচ্ছে সরকার। পার্ক স্ট্রিট (Park Street), ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial), ইকো পার্কের ( Eco Park) মতো অঞ্চলগুলিতে ট্র্যাফিক বুথ (Traffic Booth) সহায়তা কেন্দ্র করবে কলকাতা পুলিশ”।

আগেই নিউইয়ারের (New Year) উৎসবে রাশ টেনেছে হাইকোর্ট (High Court)। ভিড় এড়াতে রাজ্যগুলিকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই মতো ভিড় নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখতে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে লালবাজার (Lalbazar)।

লালবাজার সূত্রে খবর, পার্ক স্ট্রিট ও ময়দান এলাকার উপর বাড়তি নজর দেওয়া হচ্ছে। নজর রাখা হচ্ছে বিনোদন পার্কগুলিতেও। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাইকে সতর্কতামূলক প্রচার করা হবে। পথচারীদের দেওয়া হবে মাস্ক (Musk) ও স্যানিটাইজার (Sanitizer)। প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণে, বাঁশের ব্যারিকেড দিয়ে, এন্ট্রি-এক্সিট পয়েন্ট নির্দিষ্ট করা হতে পারে। সব মিলিয়ে কড়াকড়ি না থাকলেও সতর্ক নজরদারি থাকছে প্রশাসনের।

আরও পড়ুন- বিহারে কি সরকার উল্টোবে? নীতীশের দলের বহু বিধায়ক আরজেডি যেতে চান!

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...