Friday, April 3, 2026

শালিমারে তৃণমূল নেতা খুনের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ৩

Date:

Share post:

হাওড়ার (Howrah) শালিমারে (Shalimar) তৃণমূল (TMC) নেতা ধর্মেন্দ্র সিং (Dharmendra Singh) খুনের অভিযোগে ২৪ ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মূল অভিযুক্ত ভিকি সিং-সহ আরও দু-জনকে চিহ্নিত করে পুলিশ। ঘটনার পরেই দুষ্কৃতীদের ছবি দিয়ে বিভিন্ন এলাকার পুলিশকে সতর্ক করা হয়। বিহার লাগোয়া জাতীয় সড়কে শুরু হয় নাকা চেকিং। আর সেই তল্লাশিতেই পূর্ব-বর্ধমান জেলা পুলিশ ভিকিকে গ্রেফতার করে। সে গাড়ি নিয়ে বিহার পালানোর পরিকল্পনা করেছিল বলে জানা গিয়েছে। আরও এক অভিযুক্তকে বাস থেকে গ্রেফতার করা হয়। আর অপর অভিযুক্তকে হাওড়া থেকেই গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে ঘটনার গভীরে যেতে চাইছেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে, তৃণমূল নেতা ধর্মেন্দ্র রাজনৈতিক, নাকি অন্য কোনও কারণে খুন হলেন।

গতকাল, মঙ্গলবার তৃণমূল (TMC)নেতাকে ধর্মেন্দ্র সিংকে (Dharmendra Singh) হত্যার প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে হাওড়া (Howrah)। প্রিয় নেতাকে খুনের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন ধর্মেন্দ্র অনুগামীরা। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বি গার্ডেন এলাকায় ৪টি বাস ও বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল। আগুন লাগিয়ে দেওয়া হল বাইক, স্থানীয় একটি আবাসনেও অগ্নিসংযোগ করা হয়!
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় RAF। এলাকা এখনও থমথমে। রয়েছে চাপা উত্তেজনা।

তৃণমূল (TMC) নেতার মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে চত্বরে জড়ো হন তাঁর অনুগামীরা। তাঁদের হাতে ছিল বাঁশ, লাঠি, রড। ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে। হাওড়ার শালিমার (Shalimar) থেকে বাইক চালিয়ে ফিরছিলেন যুব তৃণমূলের (TMC) কার্যকরী সভাপতি ধর্মেন্দ্র সিং (Dharmendra Singh)। বাইকে তাঁর সঙ্গে ছিলেন আরও একজন। বি গার্ডেন (B Garden) থানার অন্তর্গত শালিমার (Shalimar) তিন নম্বর গেট এলাকায় বাইকে করে এসে ওই তৃণমূলকে (TMC) নেতাকে লক্ষ্য করে গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতীরা। ৬ রাউন্ড গুলি চলে। রক্তাক্ত অবস্থায় ধর্মেন্দ্রকে নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এরপরই দোষীদের গ্রেফতারের দাবিতে তাণ্ডব শুরু করে ধর্মেন্দ্র অনুগামীরা। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। এবং সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...