Monday, March 16, 2026

ফিরে দেখা ২০২০ : জীবনের ক্রিজে আউট হলেন যাঁরা…

Date:

Share post:

২০২০। এই সালটায় পাওয়ার চেয়ে আমরা হারিয়েছি বেশি। বছরের শেষ সায়াহ্নে এসে আরও একবার মনে করি সেই মানুষগুলোকে।

২৬ জানুয়ারি : ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রয়াত হন উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রী চেতন চৌহান (Chetan Chauhan)। ২২ গজে তাঁর অভিষেক হয়েছিল ১৯৬৯ সালে। ওপেনার হিসেবে দেশের হয়ে চল্লিশটা টেস্ট খেলেছেন। টেস্টে দু’হাজারের উপর রানের রেকর্ড। চলতি বছরে করোনায় আক্রান্ত হন তিনি। দীর্ঘ সময় ধরে লড়াইয়ের পর ৭৩ বছর বয়সে চিরতরের জন্য জীবনের ক্রিজ থেকে আউট হয়ে যান তিনি।

২৬ জানুয়ারি : দুর্ঘটনার কবলে পড়ে প্রয়াত হন বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্ট (Kobe Bryant)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।

২০ মার্চ : শ্বাসকষ্টজনিত সমস্যায় প্রয়াত হন প্রাক্তন ভারতীয় ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায় (PK Banerjee)। ফুটবল জীবনে অনবদ্য সাফল্যের পাশাপাশি কোচ হিসেবেও দুর্দান্ত সফল প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়। কোনও বড় ক্লাবে না খেললেও, জাতীয় দলের হয়ে জিতেছেন প্রচুর পুরস্কার। ১৯৬০, ১৯৬২ ও ১৯৬৬ সালের এশিয়ান গেমসে তিনি ছিলেন ভারতীয় দলে(Team India)। এর মধ্যে ১৯৬২ এশিয়ান গেমসে (Asian Games) সোনাজয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন তিনি।

৩০ এপ্রিল : পিকে বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক মাসের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন ভারতীয় ফুটবলার চুনী গোস্বামীর (Chuni Goswami)। ফুটবল এবং ক্রিকেট, দুই ময়দানেই সমান পারদর্শিতা দেখিয়েছিলেন চুনী। একটা সময় বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। রনজি দলে জায়গাও পেয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে ফুটবলকেই তিনি নিজের পেশা হিসেবে বেছে নেন।

২৫ নভেম্বর : নিজের ৬০ তম জন্মদিন পালন করেছিলেন অক্টোবরে। তার কিছুদিন বাদেই মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে ভর্তি হন হাসপাতালে। অস্ত্রোপচারের পর ফিরে এসেছিলেন বাড়িতে। সুস্থই ছিলেন। নভেম্বরের ২৫ তারিখ হৃদরোগে আক্রান্ত হন দিয়েগো মারাদোনা (Diego Maradona)। ওই রাতেই জীবনের খেলার ময়দান ছেড়ে চলে গেলেন ফুটবলের রাজপুত্র। ১৯৮৬ সালে আর্জেন্তিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার হয়ে করেছিলেন সেই অবিস্মরণীয় গোল, যাকে তিনি নিজেই ‘হ্যান্ড অফ গড’-এর কীর্তি বলে অভিহিত করেছিলেন। তাঁর প্রয়াণে আজও শোকস্তব্ধ ফুটবলজগৎ।

৮ ডিসেম্বর : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মেসির কোচ আলেসান্দ্রো সাবেলা (Alejandro Javier Sabella )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। ২০১৪ সালে, তাঁর কোচিংয়েই বিশ্বকাপের ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা।

৯ ডিসেম্বর : ফুটবল বিশ্বে এবছর খারাপ খবর যেন শেষ হচ্ছে না। আলেসান্দ্রো সাবেলার মৃত্যুর পরের দিনই প্রয়াত হন ইতালির প্রাক্তন ফুটবলার পাওলো রোসি (Paolo Rossi)। ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন রোসি। ৬টি গোল করে জিতে নিয়েছিলেন গোল্ডেন বুট। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন ৬৪ বছর বয়সী পাওলো রোসি।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...