Saturday, April 4, 2026

মালদায় বিস্ফোরণে জখম মহিলা, উদ্ধার প্রায় ২০০টি বোমা

Date:

Share post:

বছরের শেষ দিনে বিস্ফোরণ(blast)। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মালদহের(Malda) চাঁচলের জালালপুর এলাকার ভাটো এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে রান্না করার জন্য বাড়ির পাশের সরষের জমিতে শাক তুলতে যান বেরাদুন খাতুন নামে এক মহিলা। শাক তুলতে গিয়ে দুর্ঘটনাবশত বোমা বিস্ফোরণ হয়ে আহত হন তিনি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, ঘটনার খবর পৌঁছায় চাঁচল থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন চাঁচল মহকুমা পুলিশ(police) আধিকারিক শুভেন্দু অধিকারী সহ অন্যান্য পুলিশকর্মীরা।

আরও পড়ুন:তৃণমূল ছাড়বেন এক মন্ত্রী! সৌমিত্রের মন্তব্যে জল ঢাললেন অরূপ

গোটা গ্রাম জুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি। এর পরে পুলিশের তল্লাশিতে উঠে আসে চাঞ্চল্যকর ছবি। এলাকার এক হাতুড়ে ডাক্তারের বাড়ি থেকে উদ্ধার হয় ৭ জার তাজা বোমা। পুলিশের অনুমান, আনুমানিক ওই জার গুলিতে ১৫০-২০০ তাজা বোমা থাকতে পারে। ওই ব্যক্তির কোন রাজনৈতিক যোগসাজস রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনার পর থেকে ওই ব্যক্তির ও পরিবারের কোনো হদিস পাননি পুলিশ। কোথা থেকে এল এত বোমা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে আরও বোমা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...