Sunday, June 28, 2026

শুধুমাত্র জল বিক্রি করেই এশিয়ায় ধনীদের সর্বোচ্চ শিখরে তিনি! জানেন কে?

Date:

Share post:

লকডাউন আর মহামারিতে যখন বিশ্ব অর্থনীতি ধুঁকছে, তখন শুধুমাত্র জল বিক্রি করেই তার সম্পত্তি ক্রমেই বেড়েছে। হ্যাঁ, অবাক হবেন না ।এই ধনী ব্যক্তির নাম চিনের ঝ্যাং শনশান । এশিয়ার সর্বোচ্চ ধনী মুকেশ আম্বানিকে হেলায় পেছনে ফেলে তিনি এখন এশিয়ার ধনীর তালিকায় সর্বোচ্চ শিখরে। ‘লোন উলফ’ বলে পরিচিত এই ব্যক্তি মাত্র ১২ বছর বয়সেই স্কুলের পাট চুকিয়ে দিয়েছেন। অর্থ রোজগারের নেশায় নানান কাজ করে শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন জলের ব্যবসা করবেন। ১৯৯৬ সালে তিনি খুলে ফেলেন তার নতুন কোম্পানি। আর নাম দেন ‘নংফু স্প্রিং’।
তার কোম্পানির চতুর্দিকে ছোট ছোট কয়েক হাজার দ্বীপ আর নদীর সমারোহ। তারই মাঝে তার এই কোম্পানি ক্রমেই ফুলে-ফেঁপে উঠেছে। শুধুমাত্র জল বিক্রি করেই থেমে থাকেনি তার কোম্পানি ।বেজিং এর ভ্যাকসিন নির্মাতা সংস্থা ওয়ান্টাই বায়োলজিক্যাল ফার্মাসির মালিকানাও এখন তার দখলে। বিশ্বের বাজারে তার কোম্পানির শেয়ার বেড়েছে ১৫৫ শতাংশ,যা সর্বকালীন রেকর্ড। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার ৬৭০ কোটি মার্কিন ডলার ।
এশিয়ার ধনীতম ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম স্থানে ।আর বিশ্বে তার স্থান ১১ নম্বরে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...