Tuesday, June 23, 2026

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

দীর্ঘ করোনা পরিস্থিতির(corona situation) পর অবশেষে সিবিএসই-র(CBSE) দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ডঃ রমেশ পোখরিয়াল(Ramesh pokhriyal) নিজের টুইটার হ্যান্ডেলে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য ২০২১ সালের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দেন। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী আগামী বছরে দশম ও দ্বাদশ শ্রেণীর সিবিএসই পরীক্ষা শুরু হচ্ছে ৪ মে ২০২১ থেকে এবং শেষ হবে ১০ জুন ২০২১।

দীর্ঘ করোনা পরিস্থিতির কারণে শুরুতে সিবিএসই পরীক্ষা অনলাইনে করার বিষয়ে পরিকল্পনা করছিল কেন্দ্র। যদিও বুধবারই শিক্ষামন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় পরীক্ষা অনলাইনে নয় পরীক্ষা কেন্দ্রে শরীরে উপস্থিত থেকেই পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। এরপর বৃহস্পতিবার নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিলেন পরীক্ষার দিনক্ষণ। সূচি অনুযায়ী ৪ মে ২০২১ থেকে শুরু হচ্ছে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। শেষ হবে ১০ জুন ২০২১। পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ১৫ জুলাই ২০২১। পাশাপাশি ১ মার্চ ২০২১ থেকে শুরু হবে প্রাকটিক্যাল পরীক্ষা।

আরও পড়ুন:দেশ জুড়ে করোনার টিকার ড্রাই রানের সিদ্ধান্ত কেন্দ্রের

একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই সিবিএসই তাদের অফিসিয়াল ওয়েবসাইট cbse.nic.in-তে পূর্ণাঙ্গ পরীক্ষার সূচি আপলোড করে দেওয়া হবে পড়ুয়ারা চাইলে সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও সিবিএসই সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতি ও পঠন পাঠন দীর্ঘদিন বন্ধ থাকার জেরে চলতি বছরের পরীক্ষার সিলেবাসে ৩০% কাটছাঁট করা হয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী সম্পন্ন হবে পরীক্ষা। একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রে করা ভাবে পালন করা হবে করোনা বিধি।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...