Friday, June 26, 2026

দেশ জুড়ে করোনার টিকার ড্রাই রানের সিদ্ধান্ত কেন্দ্রের

Date:

Share post:

নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই দেশের সব রাজ্যে শুরু হতে চলেছে করোনার টিকাকরণ প্রক্রিয়ার সার্বিক মহড়া, জানাল কেন্দ্রীয় সরকার। এ নিয়ে বৃহস্পতিবারই রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। সেই বৈঠকেই দেওয়া হয়েছে এই নির্দেশ।

প্রথম দফায় ড্রাই রান হয়েছিল  চার রাজ্যে। দ্বিতীয় দফা হবে ২ জানুয়ারি, শনিবার। প্রতিটি রাজ্যের নির্বাচিত কিছু এলাকায় এই সার্বিক মহড়া হতে চলেছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত ২৮ এবং ২৯ ডিসেম্বরব উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম— দেশের এই চার প্রান্তের চার রাজ্যে ড্রাই রান হয়। পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, অসম ও গুজরাতে দু’দিনের টিকাকরণের মহড়া শেষ হয়েছে সদ্য।

এই প্রসঙ্গে কেন্দ্র জানিয়ে দিয়েছে, ৪টি রাজ্যে করোনার টিকাকরণের পরিকাঠামো স্বস্তিদায়ক। এর পরই দেশ জুড়ে ড্রাই রানের সিদ্ধান্ত কেন্দ্রের।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...