Thursday, June 25, 2026

কোয়ারেন্টিনে না থেকেই ব্রিটেন ফেরত তিন যুবক পরিবার নিয়ে ডুয়ার্সে!

Date:

Share post:

ইতিমধ্যেই ব্রিটেনে হানা দিয়েছে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন। করোনাভাইরাসের সেই নতুন স্ট্রেইন নিয়ে চিন্তায় গোটা ব্রিটেন। অভিযোগ, সেই ব্রিটেন ফেরৎ তিন যুবক নিয়মমতো কোয়ারেন্টিনে না থেকে পরিবার সমেত রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন ডুয়ার্সে। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। নড়েচড়ে বসেছেন আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা।

সম্প্রতি ইংল্যান্ডে কোভিড-১৯ এর নতুন সংক্রমক পাওয়া গিয়েছে। তারপরই গত ২০ জানুয়ারি ব্রিটেন থেকে কলকাতা ফেরেন হুগলির চুঁচুড়ার তিন যুবক। নিয়মমাফিক তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। কিন্তু অভিযোগ ওই তিন যুবক কোয়ারেন্টিনে না থেকে পরিবার নিয়ে ডুয়ার্সে বেড়াতে গেছেন। জানা গিয়েছে ওই ৩ যুবক পরিবার নিয়ে রাজাভাতখাওয়ায় বন দফতরের সরকারি লজে উঠেছেন। একথা জানাজানি হওয়ার পরই তৎপর হয়ে ওঠেন স্বাস্থ্য দফতরের কর্তারা। তিন যুবক সহ তাঁদের পরিবারের সকলের ও সরকারি লজের কর্মীদের কোভিড টেস্ট করা হয়েছে। আজ রাতেই রিপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের CMOH গিরিশ চন্দ্র বেরা ৷ এই মুহূর্তে তাঁদের সকলকেই লজের ভিতরেই আইসোলশনে রাখা হয়েছে।

আরও পড়ুন- শুধুমাত্র জল বিক্রি করেই এশিয়ায় ধনীদের সর্বোচ্চ শিখরে তিনি! জানেন কে?

Related articles

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...