Wednesday, June 24, 2026

গেরুয়া শিবিরে যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই শাহিনবাগের “বন্দুকবাজ”-কে তাড়ালো বিজেপি

Date:

Share post:

বিজেপিতে যোগদানের এক ঘন্টাও পেরোয় নি। তার মধ্যেই দল থেকে বহিষ্কার করা হল কপিল গুজ্জরকে। এই সেই কপিল, যার শাহিনবাগের “বন্দুকবাজ’” নামই দেশজুড়ে খ্যাত। কপিলের ঢাকঢোল পিটিয়ে গেরিয়া শিবিরে যোগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভ ফেটে পড়েন নেটিজেনরা। বিজেপি সূত্রে খবর, সেই কারণেই তাঁকে তড়িঘড়ি ছেঁটে ফেলা হয়।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বিজেপি নেতা সঞ্জীব শর্মা জানান, “বিএসপি থেকে যাঁরা দলে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে কপিল গুজ্জর একজন। শাহিনবাগের ঘটনায় তিনি কীভাবে জড়িত ছিলেন, তা আমাদের জানা ছিল না। জানতে পেরেই সঙ্গে সঙ্গে তাঁকে বহিষ্কার করা হয়েছে।”

উল্লেখ্য, শাহিনবাগে গুলি চালিয়ে প্রচারের আলোয় উঠে এসেছিলেন কপিল গুজ্জর। বুধবার গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে CAA–বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল দিল্লির শাহিনবাগ। মহিলাদের ওই অবস্থান বিক্ষোভের মঞ্চের কাছে গিয়ে দু’‌রাউন্ড গুলি চালিয়েছিলেন কপিল। গুলি ছোড়ার সময়ে তাঁর মুখে “জয় শ্রী রাম” ধ্বনিও শোনা গিয়েছিল। তাঁকে বলতে শোনা গেছে, “আমাদের দেশে শুধু হিন্দুদের কথাই শোনা হবে, আর কারওর কথা নয়!‌” ওই ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন কপিল গুজ্জর। ছিলেন পুলিশ হেফাজতে।

আরও পড়ুন- কোন অপরাধে সৌমেন্দুকে সরানো হলো, জানতে মমতাকে চিঠি সাংসদ দিব্যেন্দুর

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...