Saturday, April 4, 2026

ব্যবসায়ীকে লক্ষ্যে করে গুলি ভাইপোর, কারণ খুঁজছে পুলিশ

Date:

Share post:

তারকেশ্বরে (Tarakeswar) গ্রামে দোকান থেকে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ (Shootout) ব্যবসায়ী। আহত ব্যবসায়ীর নাম শেখ লুথফর রহমান (Sk Luhfar Rahaman)। আহত ব্যবসায়ীকে প্রথমে তারকেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থানীয় অবনতি হলে তাঁকে কলকাতায় (Kolkata) স্থানান্তরিত করা হয়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে তারকেশ্বর থানার পুলিশ (Police)।

অভিযোগ, বুধবার রাতে তারকেশ্বরের মোজপুরের সাইকেলের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় শেখ লুথফরকে লক্ষ্য করে গুলি চালান তাঁর সম্পর্কে ভাইপো রেজাউল সরকার। আহত ব্যনবসায়ীর আর্তনাদে প্রতিবেশীরা পৌঁছলে পালিয়ে যান রেজাউল। তারাই তড়িঘড়ি তারকেশ্বর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা।

আরও পড়ুন:দিনহাটায় গুলির লড়াই, তৃণমূল-বিজেপি চাপানউতোর

আক্রান্ত শেখ লুথফরের দাবি, তাঁর ছেলের সঙ্গে ভাইপো রেজাউলের বেশ কয়েকদিন ধরে ব্যিবসায়ীক কারণে বিবাদ বাধে। এর আগেও একাধিকবার সে বিষয়ে তাঁদের মধ্যে অশান্তি হয়। রাতে বাড়ি ফেরার সময় হঠাৎই ভাইপো রেজাউল তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...