Monday, April 13, 2026

লেকটাউনে শ্যুটআউট, প্রেমিককে গুলি প্রেমিকার দাদার

Date:

Share post:

ফের কলকাতা (Kolkata) শহরে শ্যুটআউটের (Shoot out)
ঘটনা। এবার শ্যুটআউট অ্যাট লেকটাউন (Lake Town)। ঘটনায় গুলিবিদ্ধ রাকেশ সিং (৩২) নামক এক যুবক। গুলিবিদ্ধ রাকেশকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ( RG Kar Hospital) নিয়ে যাওয়া হয়েছে। তাঁর পেটে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি রাকেশ সিংয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ওই এলাকারই এক যুবতীর। কিন্তু কোনও কারণে সেই বিয়ে হয়নি। এরপরই ওই যুবতীর দাদা বিহারের বাসিন্দা বিবেক সিং গতকাল, বুধবার রাতে রাকেশ সিংয়ের বাড়িতে আসে। তাঁদের মধ্যে তুমুল বচসা হয়। এরপরই গুলি চালানোর ঘটনা ঘটে। অভিযুক্ত বিবেক সিং পলাতক। তাঁর খোঁজ চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...