Tuesday, June 23, 2026

রাজধানীতে নাইট কার্ফু, বর্ষবরণের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

Date:

Share post:

যখন মনে করা হচ্ছিল ডিসেম্বরের পুরোনো বছরের সঙ্গেই বিদায় নেবে করোনা (Carona), ঠিক তখনই উদ্বেগ বাড়িয়ে নতুন করে করোনা আতঙ্ক ছড়াচ্ছে দেশে। মিলেছে নয়া করোনা স্টেনের খোঁজও। তার জেরেই এবার রাজধানী দিল্লিতে (Delhi) বন্ধ হতে চলেছে বর্ষবরণ উদযাপন।

নাইট কার্ফু (Night curfew) জারি করা হল রাজধানীতে। আজ, ৩১ ডিসেম্বর রাত ১১ টা থেকে আগামিকাল পয়লা জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত থাকবে এই কার্ফু বিধি। একইভাবে আগামিকাল অর্থাৎ বছরের প্রথমদিনটিতেও রাতে এই কার্ফু থাকছে। যা চলবে ২জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত। সেই কারণে নয়াদিল্লিতে এবার আর কোনওরকম বর্ষবরণ অনুষ্ঠান করা যাবে না। এই সময়ে করা যাবে না কোনও জমায়েতও। একজায়গায় একসঙ্গে ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা বলে বলে প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...