Monday, April 6, 2026

ব্যবসায়ী বিনয় মিশ্র দুবাইতে, দাবি সিবিআইয়ের

Date:

Share post:

গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling) নাম জড়িয়ে যাওয়া ব্যবসায়ী বিনয় মিশ্র (Binoy Mishtra) দেশ ছেড়েছেন গত সেপ্টেম্বর। গরু পাচারে মূল অভিযুক্ত এনামুলের (Enamul Haq) বাড়িতে তল্লাশি হওয়ার পর থেকেই খোঁজ নেই বিনয়ের। কলকাতার এই ব্যবসায়ী এখন দুবাইতে (Dubai) রয়েছেন বলে সিবিআই (CBI) দাবি করেছে। এই অবস্থায় তাঁকে কীভাবে হাতে পাওয়া যায়, সে বিষয়ে ঘুঁটি সাজাচ্ছে তদন্তকারী অফিসাররা। পাশাপাশি বিনয়ের নামে বেনামে কোথায় কী পরিমাণ সম্পত্তি রয়েছে, তারও বড় তালিকাও তৈরি করা হচ্ছে বলে কেন্দ্রীয় সিবিআই সূত্রে খবর।

যদিও বিনয় মিশ্রের আইনজীবী ও তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, তাঁদের মক্কেল রাজ্যেই আছেন, কোথাও যাননি। ব্যবসায়িক কাজে ব্যস্ত আছেন। সেই কারণে তাঁকে হয়তো মাঝেমধ্যে অন্য রাজ্যে ও দেশের বাইরেও যেতে হয়। কিন্তু এখন মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হচ্ছে। আইনি পথেই তাঁরা এগোবেন। ঠিক সময়ে সমস্ত কিছু প্রকাশ্যে আনা হবে। সিবিআই বেআইনিভাবে তল্লাশি চালিয়েছে। তিনি কোনও অপরাধী নন, যে দুবাইতে গিয়ে লুকিয়ে থাকবেন।

আরও পড়ুন-১০০ শতাংশ খাঁটি দার্জিলিং টি, চায়ের প্যাকেটে ব্র্যান্ড দিলীপ

Advt

 

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...