Friday, June 26, 2026

১০০ শতাংশ খাঁটি দার্জিলিং টি, চায়ের প্যাকেটে ব্র্যান্ড দিলীপ

Date:

Share post:

চায়ের (Tea) সঙ্গে বিজেপির (BJP) নাড়ির টান। সে চা-বিক্রেতা নরেন্দ্র মোদি (Narendra Modi) হোন কিংবা এ রাজ্যে দলের শীর্ষ নেতার চা-চক্র, চা সবসময় বিজেপির নির্বাচনী ও প্রচারের হাতিয়ার। তারই অঙ্গ হিসেবে “বিজ্ঞাপন”-এ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ১০০ শতাংশ অর্গানিক দার্জিলিং টি (Darjeeling Tea), গেরুয়া রংয়ের চায়ের প্যাকেটে (Tea Bag) বিজেপি রাজ্য সভাপতির ছবি ও নাম।

এখন থেকে দিলীপ ঘোষের চা-চক্রকে আরও ব্রান্ডিং করতে অভিনব পদক্ষেপ করল রাজ্য বিজেপি। বিজেপির চা-চক্রে সকলকে দেওয়া হবে অর্গ্যানিক দার্জিলিং চায়ের টি-ব্যাগ।

প্রসঙ্গত, রাজ্য বিজেপিতে চা-চক্র কর্মসূচি দিলীপ ঘোষের মস্তিষ্ক প্রসূত। জনসংযোগের। হাতিয়ার হিসেবে তিনিই প্রথম এই কর্মদুচি নেন। এখন যা রাজ্য বিজেপি নেতাদের মধ্যে একটা ট্রেণ্ড হয়ে গিয়েছে।

যেখানেই থাকুন, রোজ নিয়ম করে সাত সকালে দিলীপ বেরিয়ে পড়েন প্রাতঃভ্রমণে। চলে শরীর চর্চা। তার সঙ্গে সুকৌশলে মিশিয়ে দিয়েছেন রাজনীতিকে। এরপর চা-চক্রের নামে কার্যত “পথসভা” করেন বিজেপি রাজ্য সভাপতি। এবং বেশ ভালো সাড়াও পান। আর সেই চা-চক্রকেই এবার ব্র্যান্ডিং করছে বঙ্গ বিজেপি।

এর আগে দেশলাই বাক্সে নিজের ছবি ছাপিয়েছিলেন প্রয়াত অজিত পাঁজা। এবার চায়ের প্যাকেটে নিজের নাম ও ছবি ছাপিয়ে রাজ্য রাজনীতিতে অজিত পাঁজার ( Ajit Panja) স্মৃতি উস্কে দিলেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন-রবিবার থেকে শুরু সিপিএমের ‘বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও’ কর্মসূচি

Advt

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...