Monday, April 6, 2026

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়

Date:

Share post:

ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ চিকিৎসক ডা. সুকুমার মুখোপাধ্যায় (Sukumar Mukherjee)। গুরুতর অসুস্থ হয়ে মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Medica Superspecialty Hospital) ভর্তি হয়েছেন তিনি। প্রবীণ এই চিকিৎসকের বয়স অত্যন্ত চিন্তায় রেখেছে চিকিৎসকদের। মেডিকায় ইন্টারনাল মেডিসিনের চিকিৎসক ডা. তন্ময় বন্দ্যোপাধ্যায়ের (Tanmay Banerjee) নেতৃত্বে ইতিমধ্যেই তৈরি হয়েছে ১২ সদস্যের মেডিক্যাল টিম।

চিকিৎসকরা জানিয়েছেন, ডঃ মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ দেখা গিয়েছে। দু’দিন ধরেই জ্বর ছিল তাঁর, সঙ্গে কাশিও। ইতিমধ্যে তাঁর কোভিড পরীক্ষা করা হয়েছে। মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চেয়ারম্যান অলোক রায় জানিয়েছেন, ডা. সুকুমার মুখোপাধ্যায়ের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু তাঁর বয়স ৮৫ বছর, বয়সই ভাবাচ্ছে হাসপাতালকে। চিকিৎসকরা বলছেন, ৮৫ বছর বয়সি সুকুমারবাবুর নিউমোনিয়া রয়েছে। কোভিড নেগেটিভ হলেও শ্বাসকষ্ট রয়েছে তাঁর। ডা. মুখোপাধ্যায় এখনও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন।

করোনা (Coronavirus) পরিস্থিতিতে বাকি চিকিৎসকদের মতোই মানুষকে সুস্থ করতে লড়াই করেছেন প্রবীণ মেডিসিন বিশেষজ্ঞ সুকুমার মুখোপাধ্যায়। তাঁর দ্রুত আরোগ্য কামনায় গোটা চিকিৎসা মহল।

আরও পড়ুন-সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে বাংলার ট্যাবলোয় “সবুজসাথী”, যোগী রাজ্য দেখাবে রামমন্দির

Advt

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...