Sunday, April 12, 2026

‘অজ্ঞাতবাস’ কাটিয়ে এবার ময়দানে শোভন-বৈশাখী, সোমবার থাকছেন বিজেপির মিছিলে

Date:

Share post:

গতবছর বিজেপিতে(BJP) যোগ দেওয়ার পর থেকে সেভাবে কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে(Baishakhi Banerjee)। তবে নির্বাচন যত এগিয়ে আসছে ততোই দায়িত্ব বাড়ানো হচ্ছে শোভনদের। গত ২৭ ডিসেম্বর কলকাতার পর্যবেক্ষকের(Observer) দায়িত্ব দেওয়া হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে, সহ পর্যবেক্ষক হয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবার গেরুয়া পতাকা হাতে রাস্তায় নামতে চলেছেন শোভন-বৈশাখী জুটি। বিজেপি সূত্রের খবর, আগামী ৪ জানুয়ারি আলিপুর থেকে বাইক মিছিল(Bike rally) রয়েছে বিজেপির। সেই মিছিলে উপস্থিত থাকতে পারেন শোভন-বৈশাখী।

রাজ্য বিজেপি(BJP) সূত্রের খবর, আগামী ৪ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে তিনটের সময় আলিপুর(Alipur) থেকে মিছিল রয়েছে বিজেপির। এই মিছিল শেষ হবে বিজেপির রাজ্য সদর দফতর পর্যন্ত। এখানেই গেরুয়া পতাকা হাতে উপস্থিত থাকার কথা রয়েছে শোভন-বৈশাখী জুটির। অবশ্য এখনো পর্যন্ত যা খবর তাতে এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফে। প্রসঙ্গত, তৃণমূল(TMC) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর দলের সঙ্গে বনিবনা হচ্ছিল না শোভন-বৈশাখী জুটির। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে জেফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল হয় একদা মমতার প্রিয় কাননের। এহেন অবস্থার মাঝে ২১-এর নির্বাচনের আগে শোভন বৈশাখীকে ফের মাঠে নামাতে তৈরি হয় গেরুয়া শিবির।

আরও পড়ুন:‘ওদের দুর্নীতির সব তথ্য আছে,ভোট প্রচারে প্রকাশ করবো’, মহিষাদলে হুঙ্কার শুভেন্দুর

গত নভেম্বর মাসে রাজ্য সফরে এসে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই বিজেপিতে পদ দেওয়া হয় শোভন চট্টোপাধ্যায়কে। বাদ যাননি বৈশাখীও। অবশেষে দীর্ঘ অবসর কাটিয়ে ফের গেরুয়া পতাকা হাতে ময়দানে নামতে চলেছে পোড়খাওয়া নেতা শোভন চট্টোপাধ্যায়।

Advt

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...