Wednesday, June 24, 2026

‘কাঁথি চলো’ ডাক দিয়ে রবিবার পদযাত্রা শুভেন্দুর, হবে ‘যোগদান মেলা’ও

Date:

Share post:

ফের ‘কাঁথি চলো’র ডাক বিজেপি’র ৷

রবিবার, ৩ জানুয়ারি বেলা তিনটের সময় কাঁথির ঢোলমারি থেকে বসন্তিয়া পর্যন্ত পদযাত্রা করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ বিজেপি দাবি করেছে, পদযাত্রার শেষে প্রকাশ্য সভা করবেন শুভেন্দু৷ আর সেই সভামঞ্চেই প্রায় ২৫ হাজার মানুষ যোগ দেবেন বিজেপিতে৷ গত পয়লা জানুয়ারি কাঁথির ‘যোগদান মেলা’য় সামিল হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দুর ভাই তথা কাঁথি পুরসভার সদ্য অপসারিত প্রশাসক সৌমেন্দু অধিকারী৷ সঙ্গে ছিলেন পুরসভার ১৫ জন বিদায়ী কাউন্সিলর ৷

ওই সভামঞ্চে দাঁড়িয়েই শুভেন্দু বলেছিলেন, “পয়লা জানুয়ারি তৃণমূল ধ্বংস করার কাজ শুরু করলাম৷ ৩০ জানুয়ারির মধ্যে পরিস্থিতি বদলে দেবো”৷ তখনই শুভেন্দু ঘোষণা করেন, শনিবার যোগদান মেলা হবে হলদিয়াতে এবং রবিবার যোগদান মেলা হবে কাঁথির ঢোলমারি বাজারে৷ হলদিয়ার যোগদান মেলায় শনিবার একাধিক জেলা পরিষদ-স্তরের তৃণমূল নেতা-কর্মী বিজেপিতে যোগ দেন৷ সূত্রের খবর, রবিবারের সভামঞ্চেও তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল থেকে বেশ কিছু নেতা-কর্মীর বিজেপিতে যোগ দেওয়ার কথা।

আরও পড়ুন:ফের সুখবর! এবার ছাড়পত্র পেল দেশীয় করোনা টিকা কোভ্যাক্সিন

আর ওই সভায় শুভেন্দু অধিকারী ফের কী বার্তা দেন, সে দিকেই নজর রাখবে বাংলার রাজনৈতিক মহল।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...