Wednesday, June 24, 2026

ফের সুখবর! এবার ছাড়পত্র পেল দেশীয় করোনা টিকা কোভ্যাক্সিন

Date:

Share post:

নতুন বছর শুরুর পর মাত্র দুদিনের মধ্যেই ভারতে ছাড়পত্র পেল দুটি করোনা টিকা (corona vaccine)। গতকাল অক্সফোর্ডের কোভিশিল্ডের পর এবার ছাড়পত্র পেল দেশীয় করোনা টিকা কোভ্যাক্সিন (Covaxin) । ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কনট্রোল অর্গানাইজেশন এদেশে জরুরি ব্যবহারের প্রয়োজনে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে সবুজসঙ্কেত দিয়েছে। এবার চূড়ান্ত ছাড়পত্র দেবে ডিজিসিআই।

কেন্দ্রীয় সরকারি সংস্থা আইসিএমআর (ICMR) ও হায়দরাবাদের ভারত বায়োটেক (Bharat Biotech) যৌথভাবে এই টিকাটি তৈরি করেছে। গতকাল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকাকে ছাড়পত্র দিয়েছিল বিশেষজ্ঞ কমিটি। ভারতে সেই টিকা সরবরাহ করবে পুণের সেরাম ইনস্টিটিউট। এদিন ছাড়পত্র পেল দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিন।

আরও পড়ুন:৯১ পরিবারকে পাট্টা বিলি করল ইংরেজবাজার পুরসভা, ম্যাস্টিক রাস্তার কাজ শুরু

প্রসঙ্গত, শুক্রবার কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়ালের জন্য ভলান্টিয়ারের সংখ্যা আরও বাড়াতে বলে বিশেষজ্ঞ কমিটি। তারপরই এবার এল ছাড়পত্র। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ভারত সেইসব হাতে গোণা কয়েকটি দেশের মধ্যে পড়ে যেখানে চারটি টিকা তৈরি হচ্ছে। সেগুলি হল অক্সফোর্ডের Covishield, ভারত বায়োটেকের Covaxin, জাইডাক ক্যাডিলার ZyCoV-D ও রাশিয়ার Sputnik-V। সেরামের কোভিশিল্ডকে যে ছাড়পত্র দেওয়া হয়েছে তাও এদিন জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, দেশের তিন কোটি করোনা যোদ্ধাকেই প্রথম ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...