Monday, June 8, 2026

৯১ পরিবারকে পাট্টা বিলি করল ইংরেজবাজার পুরসভা, ম্যাস্টিক রাস্তার কাজ শুরু

Date:

Share post:

শনিবার সকালে পুরসভা(Municipality) এলাকায় বসবাসকারী প্রায় ৯১ টি পরিবারের হাতে ইংরেজবাজার(English bazar) পুরসভার উদ্যোগে তুলে দেওয়া হলো পাট্টা। পাশাপাশি এদিন মালঞ্চপল্লী থেকে ঘোড়াপীর প্রর্যন্ত প্রায় দুই কিলোমিটার ম্যাস্টিক রাস্তার কাজের সূচনা হল।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাস্তার জন্য বরাদ্দ প্রায় দুই কোটি টাকা। নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করেন ইংরেজ বাজার পৌরসভার প্রশাসক নীহার রঞ্জন ঘোষ(Nihar Ranjan Ghosh)। এ ছাড়াও উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর পরিতোষ চৌধুরী সহ অন্যান্যরা।

আরও পড়ুন:কারখানা না হওয়ার জন্য তৃণমূলকে দুষে সিঙ্গুরে শিল্প-প্রতিশ্রুতি মুকুল, লকেটের

এলাকার বাসিন্দারা জানান, তাঁরা বহুদিন ধরে ম্যাস্টিক রাস্তার দাবিতে সরব ছিলেন। অবশেষে সেই রাস্তার কাজ শুরু হওয়ায় বাসিন্দারা খুশি। তবে বর্ষার আগেই ওই কাজ যাতে শেষ হয় সে জন্য পুরসভাকে অনুরোধ করেছেন বাসিন্দারা।

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...