Friday, June 26, 2026

‘গান্ধীজির হত্যাকারীরা তাহলে কোন ধর্মের?’ ভাগবতকে পাল্টা বিঁধলেন ওয়েইসি

Date:

Share post:

মোহন ভাগবতকে পাল্টা দিলেন আসাদউদ্দিন ওয়েইসি।

হিন্দু জাতীয়তাবাদের জিগির তুলে RSS- প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) দাবি করেছেন, “আপনি হিন্দু মানেই আপনি দেশপ্রেমী। দেশভক্তি হিন্দুদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ৷ হিন্দুরা আর যাই হোক, দেশদ্রোহী হতে পারে না।”

ভাগবতের এই মন্তব্যে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। রবিবার ভাগবতের এই মন্তব্যের উত্তর দিলেন AIMIM সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। RSS-প্রধানকে
ওয়েইসি’র প্রশ্ন, “হিন্দুরা যদি সন্ত্রাসবাদী নাই হবে, তাহলে নাথুরাম গডসে বা গুজরাটের দাঙ্গাকারীরা কোন ধর্মের ?”

প্রসঙ্গত, শুক্রবার জে কে বাজাজ এবং এম ডি শ্রীনিবাসের লেখা “Making of a Hindu Patriot: Background of Gandhiji’s Hind Swaraj” বইটির উদ্বোধন করতে গিয়ে মোহন ভাগবত দাবি করেন, “গান্ধীজি বলেছিলেন, আমার ধর্মই আমাকে দেশভক্তির শিক্ষা দেয়। আমি আমার ধর্মকে বুঝে দেশভক্ত হব। এবং অন্যদেরও বলব ধর্ম থেকে শিক্ষা নিয়ে দেশভক্ত হতে।” ভাগবত দাবি করেন, ”আপনি যদি হিন্দু হন, তাহলে আপনাকে দেশভক্ত হতেই হবে। কারণ, দেশপ্রেম হিন্দুদের চরিত্রের মূল বৈশিষ্ট। একজন হিন্দু কখনও দেশদ্রোহী হতে পারে না। হয়তো কখনও কখনও তাঁর মধ্যে দেশপ্রেমের ভাব জাগিয়ে তুলতে হয়। কিন্তু দেশবিরোধী কখনই হতে পারে না।”
ভাগবতের এই দাবি উড়িয়ে দিয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি৷ একাধিক দৃষ্টান্ত সামনে এনে দিয়ে ওয়েইসি দাবি করেছেন, “হিন্দুরাও দেশদ্রোহী বা সন্ত্রাসবাদী হতে পারে”।
টুইট করে সংঘপ্রধানকে বিঁধে ওয়েইসি বলেন, ”তাহলে গান্ধীজির হত্যাকারীরা কোন ধর্মের? নেলি গণহত্যার নেপথ্যে কারা? গুজরাট দাঙ্গায় এত মানুষের প্রাণ কারা কাড়ল? শিখ দাঙ্গা কাদের কীর্তি? ভাগবত কী জবাব দেবেন?” ওয়েইসির বক্তব্য, , “জাতি ধর্ম নির্বিশেষে বেশিরভাগ ভারতীয়ই দেশপ্রেমী। আরএসএসের ভ্রান্ত ধারণার জন্যই একটা ধর্মের মানুষকে চোখ বন্ধ করে দেশপ্রেমের সার্টিফিকেট দেওয়া হয়, আর অন্যদের তা প্রমাণ করতে জীবন দিয়ে দিতে হয়।”

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...