Tuesday, April 7, 2026

দুর্ঘটনার কবলে রাজীব ব্যানার্জির কনভয়, অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী

Date:

Share post:

আজ, রবিবার দুর্ঘটনার (Accident) কবলে পড়ল রাজ্যের বনমন্ত্রী (Forest Minister) রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) কনভয় (Convoy)। জানা গিয়েছে, এদিন একটি নিমন্ত্রণের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন রাজীববাবু। যাওয়ার পথে কসবা মোড়ে (Kasba More) আচমকা তাঁর কনভয়ে ঢুকে পড়ে একটি পাথর বোঝাই ছোট মালবাহি গাড়ি।

গাড়িটি সজোরে ধাক্কা মারতেই মন্ত্রীর লুকিং গ্লাস-সহ ক্ষতিগ্রস্ত হয় আরও বেশকিছুটা অংশ। তবে এই ঘটনায় ভাগ্যের জোরে সেভাবে কেউ আহত হননি। মালবাহী গাড়ি ও তার চালককে পুলিশ আটক করেছে।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...