Saturday, April 4, 2026

মরশুমের শিয়াল: নাম না করে ওয়াইসিকে কটাক্ষ ত্বহা সিদ্দিকির

Date:

Share post:

“মরশুমের শিয়াল: সময়ে আসে, সময়ে চলে যায়”- নাম না করে মিমি নেতা আসাদউদ্দিন ওয়াইসিকে (Asaduddin Owaisi) কটাক্ষ করলেন ফুরফুরা শরিফের ত্বহা সিদ্দিকি (twaha siddiki)। রবিবারই পীরজাদা আব্বাস সিদ্দিকির (Abbas Siddiki) সঙ্গে বৈঠক করেন ওয়াইসি। সেই বিষয়ে ত্বহা সিদ্দিকিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যাঁর সঙ্গে যেই হাত মেলান না কেন, ২০২১ সালে আবার তৃণমূল (Tmc) সরকার ক্ষমতায় আসবে। এদিন ফুরফুরা শরিফে এক অনুষ্ঠানে ত্বহা সিদ্দিকি বলেন, বাংলার মাটি স্বামী বিবেকানন্দ (Swami Vibekanada), রামকৃষ্ণদেব (Ramkrisnadev), ফুরফুরা শরিফের ধর্মগুরুদের ভূমি। এখানে যুগ যুগ ধরে হিন্দু-মুসলমান সম্প্রীতি সঙ্গে বাস করছেন। তার শেকড় বহু দূরে। সহজে তাকে উপড়ে ফেলা যাবে না। সাম্প্রদায়িক ভেদাভেদের কোনও স্থান এখানে নেই। যদি থাকত তাহলে বিজেপি এর আগের নির্বাচনে ক্ষমতায় চলে আসতে পারত।

শাসকদলের দলের প্রতি আস্থা থাকলেও ত্বহা জানান, এই দলে মধ্যে অনেক পচা আলু আছে। এই সমস্ত স্বার্থান্বেষীরা দল ছেড়ে চলে যাচ্ছেন। এঁদের জন্য অনেক মুসলমান শাসকদলের উপর ক্ষুব্ধ বলে মত ত্বহার।

সকালে ফুরফুরায় এসে মিম (MIM) নেতা আসাউদ্দিন ওয়াইসি পীরজাদা আব্বাস সিদ্দিকের সঙ্গে বৈঠক করে জানান, আগামী নির্বাচনে বাংলায় আব্বাসের সঙ্গে গাঁটছড়া বেঁধে মিম নির্বাচনে অংশ নেবে। এ প্রসঙ্গে বলতে গিয়ে ত্বহা সিদ্দিকি জানান, বাংলায় মিম কিছইু করতে পারবে না। কারণ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সদা সচেষ্ট। বাংলার মানুষের জন্য অনেক কাজ করেছেন দল-মত নির্বিশেষে মানুষের জন্য অনেক উপকার করেছেন। তবে তিনি অভিযোগ করেন, “এমন অনেকেই আছেন যাঁরা দিনে তৃণমূল, রাতে বিজেপি”। তাঁরা যত তাড়াতাড়ি শাসকদলের ত্যাগ করবেন ততই মঙ্গল বলে মত ত্বহা।

আরও পড়ুন : রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে শুরু হল শ্রমিক মেলা

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...