Friday, April 3, 2026

২১ বছরের কম বয়সীদের বিক্রি করা যাবে না সিগারেট, নয়া আইনের পথে সরকার

Date:

Share post:

ধূমপান(Smoking) স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ খবর এখন আর কারও অজানা নয়। সরকারের তরফে বিপুল সচেতনতা মূলক প্রচার সত্ত্বেও দেশের বাজারে সিগারেট বিক্রিতে সেভাবে কোনও প্রভাব পড়েনি। সাম্প্রতিক সমীক্ষা দাবি করে বয়স্কদের পাশাপাশি যুবকদের মধ্যেও সিগারেটের আসক্তি(Addiction) ক্রমশ বাড়ছে। এহেন পরিস্থিতিতে লাগান টানতেই এবার আইন আনার পথে কেন্দ্রীয় সরকার(Central government)। সাম্প্রতিক তথ্য অনুযায়ী সিগারেট এবং তামাক জাতীয় পণ্য কেনার জন্য নূন্যতম বয়স বাড়াতে এবার নয়াবিল আনতে চলেছে সরকার। যার ফলে ২১ বছরের কম বয়সীদের আর সিগারেট বিক্রি করা যাবে না।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(Health ministry) সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্য (বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা এবং ব্যবসা ও বাণিজ্য, উৎপাদন, সরবরাহ ও বিক্রি নিয়ন্ত্রণ) সংশোধন আইন ২০২০’ বিলের খসড়া প্রস্তুত করে ফেলা হয়েছে। নয়া এই বিলে বলা হয়েছে ২১ বছরের কমবয়সিদের সিগারেট বিক্রি করা যাবে না এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বা কোনও তামাক জাতীয় পণ্য বেচা দণ্ডনীয় অপরাধ হিসেবেই বিবেচিত হবে।

আরও পড়ুন:“মিছিল হবেই” হুঙ্কার বিজেপির, না “আঁচালে বিশ্বাস নেই” কটাক্ষ রত্নার

শুধু তাই নয় সূত্রে খবর ধারা ৭–এও বদল এনে নয়া এই বিলে বলা হয়েছে সিগারেট বিক্রি করতে হলে গোটা প্যাকেট একসঙ্গে বিক্রি করতে হবে। খুচরো সিগারেট বিক্রি করা যাবে না। ধরা পড়লে এবং অপরাধ প্রমাণিত হলে দু বছরের জেল কিংবা এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। পাশাপাশি একই অপরাধের জন্য দ্বিতীয়বার ধরা পড়লে ৫ লক্ষ টাকা জরিমানা বা ৫ বছরের জেল হতে পারে দোষীর। এখানেই শেষ নয় কেন্দ্রের নয়াবিলে বলা হয়েছে, ধূমপান নিষিদ্ধ এলাকায় সিগারেট বা অন্য তামাক জাতীয় পণ্য খেতে গিয়ে ধরা পড়লে ২০০ টাকা জরিমানার বদলে এবার থেকে গুনতে হবে ২০০০ টাকা।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...