Sunday, June 21, 2026

“মিছিল হবেই” হুঙ্কার বিজেপির, না “আঁচালে বিশ্বাস নেই” কটাক্ষ রত্নার

Date:

Share post:

কলকাতা পুলিশের (Kolkata Police) অনুমতি ছাড়াই, আজ সোমবার কলকাতায় মিছিল (Rally) করবে বিজেপি (BJP)। যা নিয়ে গতকাল, রবিবার গভীর রাত পর্যন্ত শোভন চট্টোপাধ্যায়ের (Sovon Chatterjee) বাড়িতে বৈঠক হয় বিজেপি নেতৃত্বের। সেখানে উপস্থিত ছিলেন ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee), শঙ্কুদেব পণ্ডা (Sanku Dev Panda), দেবজিত্‍ সরকার (Debjit Sarkar) ও রাকেশ সিং (Rakesh Singh)। বৈঠকে সিদ্ধান্ত হয়, মিছিল হবেই। যদিও গতকালই লালবাজার থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল, সপ্তাহের প্রথম কাজের দিন সাধারণ মানুষের সমস্যার কথা মাথা রেখে এই মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন : পুলিশি অনুমতি নেই, শোভনের মিছিল ঘিরে ব্যাপক ঝামেলার আশঙ্কা

প্রসঙ্গত, ১৭ গাড়ি, অসংখ্য ম্যাটাডোর, বিজেপি সমর্থকদের একটা বড় জমায়েতের সম্ভাবনা আছে। ফলে সপ্তাহের প্রথম দিনে অবরুদ্ধ হয়ে যেতে পারে শহরের বিস্তীর্ণ এলাকা। এই কারণ দেখিয়ে মিছিলের অনুমতি দেয়নি লালবাজার। কিন্তু রাতে বৈঠকের পর বিজেপি নেতৃত্ব জানায়, গাড়ি ও বাইকের সংখ্যা কমানো হয়েছে। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেই মিছিল করা হবে। কিন্তু তার পরও মেলেনি অনুমতি।

এদিকে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়-এর মিছিলকে কটাক্ষ করেছেন শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায়। তিনি বলেন, “গত দেড় বছরে কত মিটিং-মিছিল হবে শুনলাম, আবার ভেস্তে যেতে দেখলাম। প্রথমত, শোভন-বৈশাখী মিছিলের কোনও গুরুত্বই নেই। লোক হাসানো। সবই নাটক।”

আরও পড়ুন : শুরুর আগেই তাল কাটল, বিজেপির মিছিলে শোভন থাকলেও নেই বৈশাখী

এর পরই রত্নাদেবী বলেন, “মিছিলের আগেই তো বৈশাখী পালিয়ে গেলো। শুনছি সে নাকি মিছিলে আসবে না। কেন আসবে না, আপনারা খোঁজ নিন। দেখবেন আবার কোনও শর্ত চাপিয়েছে। আর বৈশাখী না গেলে শোভনবাবু শেষ পর্যন্ত যাবেন কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে। তাই শেষ পর্যন্ত মিছিল হয় কিনা দেখুন, না আঁচালে বিশ্বাস নেই।”

Advt

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...