Monday, April 6, 2026

অসুস্থ বৈশাখীর দেখভালেই রোড শো-এ অনুপস্থিত শোভন! গুঞ্জন বিজেপি শিবিরে

Date:

Share post:

যাঁকে সামনে রেখে রোড শো-র কথা ছিল, দিনের শেষে তাঁকেই পেল না বিজেপি (Bjp)। সোমবারের মিছিলের অনুমতি নিয়ে প্রথম থেকেই পুলিশের সঙ্গে বিজেপির টানাপোড়েন চলে। পরে কর্মসূচি কিছুটা পরিবর্তনের পর তা শুরু হলেও, মূল আকর্ষণ শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) অনুপস্থিত থাকেন। সূত্রের খবর অনুযায়ী, মূলত বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Boishakhi Banerjee) কারণে এবারও বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়া হল না শোভনের। কিন্তু কেন যোগ দেননি শোভন? এটা জানতে বিজেপি নেতৃত্বের তরফে তাঁকে ফোন করা হয়। সেখানে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

বিজেপি সূত্রে খবর, বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি অসুস্থ। সোমবার তাঁর অসুস্থতা বেড়ে যায়। তাঁকে ফেলে যাওয়া সম্ভব হয়নি বলেই শোভন চট্টোপাধ্যায়ের যাননি রোড শো-এ। এই বিষয় নিয়েই বিজেপির সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী (Amitabha Chakravorty) মঙ্গলবার শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে। বৈঠকে বসবেন বলে বিজেপি সূত্রে খবর।

আরও পড়ুন- দু’পক্ষই অনড়, কৃষক-কেন্দ্রের ৭ দফা আলোচনাতেও মিলল না রফাসূত্র

Advt

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...