Wednesday, June 24, 2026

সৌরভের ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট সন্তোষজনক, বৈঠকে ৯ সদস্যের মেডিকেল বোর্ড

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায় অনেকটা সুস্থ। সোমবার সকালে তার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট ঠিকঠাক আছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তাঁর রক্তচাপ ও নাড়ির গতিও স্বাভাবিক আছে। ইতিমধ্যেই ৯ সদস্যের মেডিকেল বোর্ড বৈঠকে বসেছেন । হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি মঙ্গলবার তাঁর টিম নিয়ে চাটার্ড বিমানে আসছেন। বাইপাস সার্জারি করার প্রয়োজন রয়েছে কি না, সে বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যদিও মেডিক্যাল বোর্ডের তরফ থেকে জানা যাচ্ছে, এখনই বাইপাসের প্রয়োজন নেই।
প্রসঙ্গত, সৌরভের হৃৎপিণ্ডের ৩টি ধমনীতে ‘ব্লক’ ধরা পড়েছে। ডান দিকের ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে ইতিমধ্যেই। বাঁ দিকের দু’টি ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হবে কি না, এফএফআর পরীক্ষা করে দেখা হবে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে আরও দু’টি স্টেন্ট বসানোর বিষয়ে। পারফিউশন স্ক্যান করে দেখা হবে, ধমনীর ব্লক হৃৎপিণ্ডের পেশিকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে। হৃদ্‌রোগ চিকিৎসক সরোজ মণ্ডলর নেতৃত্বে সৌরভের চিকিৎসা চলছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...