Wednesday, June 24, 2026

সফলভাবে কোভিড ভ্যাকসিন তৈরির জন্য বিজ্ঞানীদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

করোনার সফল ভ্যাকসিন তৈরি জন্য বিজ্ঞানীদের ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী। সোমবার প্রধানমন্ত্রী বলেন ‘যে দুটি ভ্যাকসিনকে প্রয়োগের জন্য অনুমতি দেওয়া হয়েছে দুটিই সম্পূর্ণভাবে ভারতে তৈরি।’ করোনাকে রুখতে দুটি ভ্যাকসিন তৈরি হয়েছে ভারতে। দু’টিই অত্যন্ত সফল। সোমবার এই সাফল্যের জন্য বিজ্ঞানীদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  প্রধানমন্ত্রী বলেন ‘যে দুটি ভ্যাকসিনকে প্রয়োগের জন্য অনুমতি দেওয়া হয়েছে দুটিই সম্পূর্ণভাবে ভারতে তৈরি। ‘

মাত্র একদিন আগেই অক্সফোর্ড-এস্ট্রোজেনকার কোভিশিল্ড ও ভারত বায়োটেক-এর কোভ্যাকসিনকে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের অনুমতি দিয়েছে drug controller general of India ডিসিজিআই ।
প্রধানমন্ত্রী বলেন যে দুটি করোনা ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য অনুমোদন দেওয়া হল তা ভারতেই তৈরি। গোটা দেশের এর জন্য গর্ব করা উচিত। আত্মনির্ভর ভারত তৈরি করতে আমাদের বিজ্ঞানীরা কতটা উদগ্রীব তা প্রমাণ করে এই দুই ভ্যাকসিন। এই দুটি মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন -এর জন্য চিকিৎসক, বিজ্ঞানী ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় মোদি এদিন ধন্যবাদ জানিয়েছেন সকল করোনা যোদ্ধাদের। করোনার সময় সামনে থেকে লড়াই করে দেশের বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন তাদের প্রতিও আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

আরো পড়ুন-সৌরভের ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট সন্তোষজনক, বৈঠকে ৯ সদস্যের মেডিকেল বোর্ড

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...