Monday, April 6, 2026

হাসপাতাল থেকে আগামী বুধবার ছাড়া হতে পারে বিসিসিআই সভাপতিকে

Date:

Share post:

হাসপাতাল থেকে আগামী বুধবার ছাড়া হতে পারে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে । ব্লক হয়ে থাকা বাকি দু’টি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হবে ‌। তবে, কবে হবে এই বিষয়ে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । অন্যদিকে, আগামীকাল হাসপাতালে আসতে পারেন চিকিৎসক দেবী শেঠি ।
রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, সৌরভের বাইপাস সার্জারির প্রয়োজন নেই। তাঁর ব্লক হয়ে থাকা বাকি দুটি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হবে । কবে এই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । তবে সোমবার সকালে বৈঠকে বসেন 9 সদস্যের মেডিকেল বোর্ড । ভিডিও কনফারেন্সে ছিলেন চিকিৎসক দেবী শেঠি । সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি কবে হবে অর্থাৎ তাঁর শারীরিক অবস্থা নিয়ে ওই বৈঠকে পর্যালোচনা করা হয় ।
হাসপাতালের সিইও রূপালি বসু জানিয়েছেন , “এই মুহূর্তে সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে না । কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে । তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । ”
তবে হাসপাতাল থেকে মঙ্গলবার ছাড়া পাচ্ছেন না সৌরভ । কারণ, ওইদিন দেবী শেঠি আসবেন । তারপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । সেক্ষেত্রে বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে । সৌরভের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন , “এখন ভালো আছেন সৌরভ । বুকে আর ব্যথা নেই । তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।”

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...