Saturday, April 4, 2026

রত্নার কথাই সত্যি হলো! বৈশাখী নেই, বিজেপির মিছিলে গরহাজির শোভনও

Date:

Share post:

বিজেপির (BJP) হয়ে প্রথম ময়দানে নামার মুখেই হোঁচট। শোভন-বৈশাখীর নামাঙ্কিত মিছিলেই থাকছেন না তাঁরা। ফের বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে গরহাজির শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। আগেই তাঁর বান্ধবী বৈশাখী (Boisakhi Banerjee) জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে তিনি মিছিলে যোগ দেবেন না। এরপরই রাজনৈতিক মহলে শুরু হয় জোরজল্পনা। তাহলে শোভনও কি গরহাজির থাকবেন? এদিন সকালেই শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) জোর গলায় জানিয়ে ছিলেন, বৈশাখী নেই মানে, আসবেন না শোভনও। রত্নার কথায়, “বিজেপিতে যোগ দেওয়ার পর শোভন-বৈশাখীর অনেক নাটক দেখলাম। বৈশাখী আসছে না, দেখবেন শোভনবাবুও গোলপার্কের বাড়ি থেকে বেরোবে না। তাই না আঁচালে বিশ্বাস নেই।” এবং দিনের শেষে রত্নার কথাই সত্যি হলো।

যদিও বিজেপিও পক্ষ থেকে শোভন না আসা নিয়ে অন্য ব্যাখ্যা দিয়েছেন কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayborgy)। শোভন নাকি রাজনৈতিক কাজে এতটাই ব্যস্ত যে তিনি মিছিলে সময় দিতে পারেননি, বক্তব্য কৈলাশের। অথচ, বিজেপি এদিনের মিছিল নিয়ে মূলত, শোভনের নামেই প্রচার চালিয়েছিল।

আরও পড়ুন:নেতাজির স্মৃতিতে মনুমেন্ট, সারাবাংলায় বাজবে সাইরেন: মুখ্যমন্ত্রী

অসমর্থিত সূত্রে খবর, মিছিলের যে এজেন্ডা ছিল তা পছন্দ হয়নি বৈশাখীর। মিছিলে এমন কয়েকজন নেতার থাকার কথা ছিল, যাঁরা নাকি বৈশাখীদেবীর সমতুল্য নয়। তাই ব্যক্তিগত কারণ দেখিয়ে মিছিল থেকে নিজেকে সরিয়ে নেন বৈশাখী। শেষ পর্যন্ত বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মানভঞ্জন করা যায়নি। তবে কলকাতা জেলার পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর শোভন চট্টোপাধ্যায় এই মিছিলে থাকবেন বলে সকলে আশা করেছিলেন। কিন্তু সে গুড়ে বালি। শেষ পর্যন্ত অনেক অপেক্ষা করার পরও যথারীতি আসেননি শোভন।

অগত্যা মুখ লোকাতে এবং মিছিলের ঝাঁজ বাড়াতে মুকুল রায়, অর্জুন সিংদের আসতে হয়। বিজেপি নেতা রাকেশ সিং ও প্রিয়াঙ্কা টিবরেওয়ালা স্বভাবতই কিছুটা অসন্তুষ্ট ছিলেন। দু’জনেই একযোগে বলেন, কে এলেন না এলেন কিছু আসে যায় না, মিছিল হবেই। কারও জন্য মিছিলের ধার কমবে না। এবং সেটাই হয়। শোভন-বৈশাখীকে ছাড়াই মিছিল করে বিজেপি।

Advt

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...