Sunday, April 26, 2026

কেন্দ্রের কিষাণ সম্মান নিধি প্রকল্প বাংলায় চালু করতে আপত্তি নেই, জানালেন মমতা

Date:

Share post:

বাংলার কৃষকদের (farmers of Bengal) কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার। বিধানসভা ভোটের মুখে বিজেপির এই প্রচারকে ভোঁতা করে দিতে এবার উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (chief minister mamata banerjee)। জানিয়ে দিলেন, কেন্দ্রের কিষাণ সম্মান নিধি (kishan samman nidhi) প্রকল্প বাংলায় চালু করতে তাঁর কোনও আপত্তি নেই। বরং তিনিও চান, বাংলার কৃষকরা এই প্রকল্পের সমস্ত সুযোগসুবিধা পান। তাঁর মূল বিরোধিতার জায়গা রাজ্যকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘনের চেষ্টায় কেন্দ্রের ভূমিকাকে ঘিরে।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সরকারের ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্প চালু করার অনুমতি দিচ্ছে রাজ্য সরকার। তিনি এই প্রসঙ্গে বলেন, কেন্দ্রীয় সব প্রকল্পই রাজ্যের মাধ্যমে বাস্তবায়িত হয়। এটা জানিয়ে আমি কৃষিমন্ত্রীকে ফোন করেছিলাম। কিন্তু ওরা সরাসরি প্রকল্পের টাকা কৃষকদের দেওয়ার কথা বলছে। কেন্দ্র আসলে রাজ্যকে গুরুত্ব দিতে চাইছে না। সেই কারণে সরাসরি সব কিছু করতে চায়। তবে কৃষকরা টাকা পেলেই আমি খুশি।

কেন্দ্রীয় সহায়তা চেয়ে আবেদনকারী কৃষকদের তথ্য রাজ্যের তরফে ভেরিফিকেশন করে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলেছিল মোদি সরকার। এই অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমরা এখন জেনেছি কৃষকদের তথ্য নথিভুক্ত করতে কেন্দ্র একটি আলাদা পোর্টাল করেছে। অথচ সেটির তথ্য রাজ্যের কাছে নেই। বারবার প্রচার করা হচ্ছে, রাজ্য কোনও তথ্য ভেরিফাই করছে না। ওদের কাছে বাংলা হয়তো অচ্ছুৎ। কিন্তু আমার কাছে কৃষকরাই সবার আগে। তাই সব জানার পরেও আমি ওদের বলেছি তথ্য পাঠিয়ে দিতে, আমরা ভেরিফাই করে দেব। কৃষকদের নিয়ে কোনও রাজনীতি করতে আমি রাজি নই। রাজ্যের কৃষকরা যদি কেন্দ্রীয় সাহায্য পান তাহলে তাঁর কোনও অসুবিধা নেই বলে এদিন জানান মমতা।

প্রসঙ্গত, বাংলায় ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্প চালু করা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে চাপানউতোর চলছিল। রাজ্যকে এড়িয়ে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের মধ্যে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ রয়েছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের বদলে ‘কৃষক বন্ধু প্রকল্প’ চালু করে রাজ্য সরকার। উল্টোদিকে, বাংলার কৃষকরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা না পাওয়ার জন্য কিষাণ দিবসে মমতা সরকারকে দায়ী করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের মুখে এই ইস্যুতে তৃণমূল সরকারকে কৃষক স্বার্থবিরোধী তকমা দিয়ে প্রচার তীব্র করছিল বিজেপি। মমতা এদিন নিজের অবস্থান স্পষ্ট করায় আপাতত গেরুয়া শিবিরের এই অস্ত্র ভোঁতা হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- দৃষ্টিশক্তির সমস্যা থেকে মুক্তি দিতে ‘চোখের আলো’র সূচনা মুখ্যমন্ত্রীর

Advt

Related articles

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...