Saturday, February 21, 2026

পুজো দেবেন, ডুয়ার্সে ৫০০ কিলোমিটার চষে ফেলবেন অভিষেক, উদ্দীপ্ত তৃণমূল

Date:

Share post:

 

কিশোর সাহা

এবার লক্ষ্য ডুয়ার্স। মঙ্গলবার তৃণমূলের সাংসদ তথা দলের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee)-পিকে (Prasant Kishor)জুটি শিলিগুড়ি (Siliguri) থেকে সেবক (Sebak), মালবাজার (Malbazar), চালসা, বানারহাট হয়ে যাবেন হাসিমারায় (Hashimara)। সেখানে মন্দিরে পুজো দেবেন। ডুয়ার্সের নেতা কর্মীদের সঙ্গে কথা বলবেন। রাস্তায় পরিস্থিতি সরেজমিনে দেখবেন।

বিকেলের মধ্যে পৌঁছবেন আলিপুরদুয়ার(Alipurduwar)। সেখানে সার্কিট হাউসে দলের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করার কথা। সূত্রের খবর, ওখানেই আলিপুরদুয়ার জেলার নেপালিভাষী নেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলে বিমল গুরুং (Bimal Gurung) ফেরার পরে রাজনৈতিক পরিস্থিতি কতটা পাল্টেছে তা নিয়ে আলোচনা করার কথা। এর পরে আলিপুরদুয়ার জেলার বিধানসভা ভিত্তিক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

দলের এক নেতা জানান, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডুয়ার্সের কয়েকজন তৃণমূল (Tmc) নেতার বিজেপিতে (Bjp) যাওয়ার ব্যাপারে নিত্য যা রটছে তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন। যেমন, কালচিনি মোহন শর্মা, যিনি আগে দলের জেলা সভাপতি ছিলেন। তা ছাড়া হালে সৌরভ চক্রবর্তীকে নিজের বিধানসভার বাইরে যেতে দেওয়া হচ্ছে না বলে তিনিও ক্ষুব্ধ বলে দলের খবর। এমন অনেক ক্ষোভ রয়েছে ডুয়ার্সে। তা সামাল দিয়ে নেতা কর্মীদের একজোট করে রাখতেই সকালে শিলিগুড়ি থেকে বেরিয়েছেন। ফিরবেন সেই রাতে।

বুধবার যাবেন জলপাইগুড়ি (Jalpaiguri)। সেখানে জল্পেশ মন্দিরে পুজোপাঠ করে যাবেন সার্কিট হাউজ (Circuit House)। দিনভর সেখানে মিটিং। রাতে ফিরবেন শিলিগুড়ি। পরদিন, বুনিয়াদপুর, গংগারামপুর যাবেন। কর্মিসভা করার কথা। রাতে শিলিগুড়ি। শুক্রবার কলকাতা (Kolkata) ফিরবেন অভিষেক ও পিকে।

আরও পড়ুন:অন্য ‘সিলসিলা’: একসঙ্গে পর্দায় প্রসেনজিৎ-দেবশ্রী-ঋতুপর্ণা

Advt

spot_img

Related articles

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...

প্রতীক উর তৃণমূলে যোগ দিতেই বহিষ্কার করল CPIM

কাজে এলো না বিমান বসুর ফোন, মহম্মদ সেলিমের সেন্টিমেন্টাল কার্ড। সিপিএম (CPIM) ছেড়ে তৃণমূলেই যোগ দিলেন যুব নেতা...