Monday, June 22, 2026

অন্য ‘সিলসিলা’: একসঙ্গে পর্দায় প্রসেনজিৎ-দেবশ্রী-ঋতুপর্ণা

Date:

Share post:

এ যেন এক অন্য ‘সিলসিলা’। দীর্ঘ দু দশক পর পর্দায় ফিরছে প্রসেনজিত-দেবশ্রী (Prasenjit Chatterjee-Debasree Roy) জুটি; সঙ্গে ঋতুপর্ণা (Rituparna Sengupta)। তাহলে কি দীর্ঘ দিনের রাগ-অভিমানের অবসান ঘটল? তার উত্তর অবশ্য দেয়নি পরিচালক শিবপ্রসাদ-নন্দিতার (Shibaprasad Mukherjee-Nandita Roy) জুটি।

গল্পের মধ্যে দিয়ে প্রতিবারই দর্শকদের সেন্টিমেন্টকে ধরতে চাই তাঁরা। তবে এবার তাদের ছবির সবচেয়ে বড় চমক স্টার কাস্টে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দেবশ্রী রায় এই প্রথম একপর্দায়, একসঙ্গে কাজ করবেন। প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশন।

এর আগে প্রসেনজিৎ-ঋতুপর্ণার কামব্যাক ছবি ‘প্রাক্তন’-এর গল্প থেকে গান আলোড়ন ফেলেছিল বাংলায়। সেই কথা মাথায় রেখেই কি আবার এই জুটি? সঙ্গে দেবশ্রী। এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অন্য দিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও এ প্রসঙ্গে কিছু বলতে চাননি।

তবে, ঋতুপর্ণা–প্রসেনজিৎ জুটির থেকেও আরও বেশি আগ্রহ নিয়ে মানুষ তাকিয়ে আছে প্রায় দু দশক পরে এক পর্দায় প্রসেনজিৎ-দেবশ্রী। নিজেদের চমক লাগানো গল্প আর কাস্ট নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা। প্রাক্তনদের জুটি নিয়ে তৈরি এই ছবি বাংলার চলচ্চিত্রের জগতে কোন ঝড় তুলবে সেটাই দেখার।

আরও পড়ুন-সৌরভকে দেখতে শহরে দেবী শেঠী, উডল্যান্ডসে মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনা

Advt

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...