Saturday, June 27, 2026

প্রথমবারেই সিভিল সার্ভিস পরীক্ষায় বাজিমাত করলেন অঞ্জলি বিড়লা

Date:

Share post:

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষায় বাজিমাত করলেন অঞ্জলি বিড়লা। প্রথম সুযোগেই IAS উত্তীর্ণ হলেন অঞ্জলি।
ছোট থেকেই রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা অঞ্জলির স্বপ্ন ছিল সমাজের সেবা করা। সে কারণেই তিনি ইউপিএসসি পরীক্ষার দিকে ঝুঁকেছিলেন। অঞ্জলি বলেছেন, তিনি  যে কোনও বিভাগের হয়েই কাজ করতে প্রস্তুত। তবে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে কাজ করার সুযোগ পেলে বেশি আনন্দ পাবেন।
অঞ্জলি লোকসভার স্পিকার ওম বিড়লা এবং ডাঃ অমিতা  বিড়লার ছোট মেয়ে। আইএসএস তালিকায় নাম দেখার পরে কোটার শক্তি নগরে বিড়লাদের বাসভবনে এখন উৎসবের মেজাজ।  কোটার সোফিয়া স্কুল থেকে দ্বাদশ শ্রেণিতে পাস করার পরে দিল্লির রামজস কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন অঞ্জলি। এরপর এক বছর ধরে পরীক্ষার প্রস্তুতি নেন স্পিকার কন্যা। অঞ্জলি বলেন, তিনি প্রতিদিন ১০  থেকে ১২ ঘন্টা প্রস্তুতি নেন। পরীক্ষার জন্যও তিনি রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলি বেছে নিয়েছিলেন।প্রথম প্রয়াসে সাফল্য পাওয়ার জন্য দিদি  আকাঙ্খাকেই কৃতীত্ব দিচ্ছেন অঞ্জলি। দিদি যেভাবে তাঁকে উৎসাহিত করেছিল তা বারবার উল্লেখ করছেন অঞ্জলি।

 

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...