Wednesday, June 24, 2026

হিন্দু ভোটে ভাগ বসাতে বাংলায় বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে শিবসেনা

Date:

Share post:

২০২১ সালের বিধানসভা (assembly election of West Bengal) ভোটে প্রায় শতাধিক আসনে প্রার্থী দিতে চলেছে শিবসেনা(sibsena)।আর দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করতে আসবেন স্বয়ং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(chief minister of Maharashtra udhbhab thakre)।

শিবসেনা সূত্রে খবর, সম্প্রতি দলের শীর্ষ নেতারা ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, দমদম, ব্যারাকপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম-সহ বিভিন্ন জায়গায় অন্তত অন্তত ১০০টি আসনে শিব সেনার প্রার্থী দেওয়া হবে। এর জন্য আগামী ২৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে (West Bengal)এসে এখানকার নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে দলের সাধারণ সম্পাদক ও সাংসদ অনিল দেশাইয়ের। ওই বৈঠকে বিধানসভা নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ারও কথা।

সম্প্রতি এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ও পীরজাদা আব্বাস সিদ্দিকির বৈঠকের পর রাজ্যের মুসলিম ভোট(Muslim vote) ভাগাভাগি হতে পারে বলে চিন্তায় পড়েছেন অনেক তৃণমূল নেতা। এবার জানা গেল ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১০০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে শিব সেনা। এই খবরে বিজেপি নেতাদের রাতের ঘুম উড়ে গিয়েছে বলে কটাক্ষ করছে বিরোধীরা।

Advt

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...