Friday, June 26, 2026

কেন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব জুঁই বিশ্বাস ?

Date:

Share post:

দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভ্রাতৃবধূ জুঁই বিশ্বাস ।
এক অনুষ্ঠানে তিনি তার ক্ষোভ উগড়ে দিলেন । তিনি বলেছেন, ২০১০ সালে আমি সক্রিয় রাজনীতিতে ছিলাম না। কিন্তু তবু তৃণমূলকে ভালবেসে শেষ পর্যন্ত রাজনীতিতে আসি। যে বছর তৃণমূল কংগ্রেস প্রথম ক্ষমতায় আসে তখন আমার বয়স ছিল মাত্র ১৮ বছর। আমি তৃণমূলের হয়ে প্রচার করেছিলাম। ২০১০ সালে আমি কাউন্সিলর হই। মানুষের জন্য, আপনাদের পরিষেবা দেওয়ার জন্য কাউন্সিলর হওয়ার পর আমি চাকরি ছেড়ে দি । যারা আজ নতুন দলে এসেছেন তারা সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলছেন । কিন্তু তখন কোথায় ছিলেন ওরা? প্রশ্ন তুলেছেন জুঁই বিশ্বাস ।
তিনি বলেন, সব আমার কাছে আছে। সময় হলে ঝুলি থেকে বেরোবে। দলের বদনাম করার জন্য একটা দল পাকাচ্ছে তারা। সময় তার জবাব দেবে। এই নব্যদের কাজ হচ্ছে পাড়ায় পাড়ায় গিয়ে ঝামেলা পাকানো, কাউন্সিলরের বিরুদ্ধে কুৎসা রটনো।
তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, যারা যেখানে এসেছেন তাদের জন্যই আপনি ভোটে জিতেছেন, মন্ত্রী হয়েছেন। এরা না থাকলে আপনি জিরো, জিরো, জিরো, বিগ জিরো। কোন দিকে ইঙ্গিত করলেন অরূপ বিশ্বাসের ভ্রাতৃবধূ জুঁই বিশ্বাস? তার এই মন্তব্যে চাপানউতোর তুঙ্গে ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...