Saturday, March 14, 2026

নারদ মামলায় নয়া মোড়: সিবিআইকে ২ সপ্তাহের মধ্যে হলফনামার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

নারদ মামলায় এবার সিবিআইয়ের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট (Kolkata HighCourt)। এই মামলায় বিধায়ক(Mla), সাংসদদের (Mp) বিরুদ্ধে পদক্ষেপ নিতে অধ্যক্ষের (Speaker) অনুমতি নেওয়া হয়েছিল কি না তা হলফনামা (Affidavit) দিয়ে ২ সপ্তাহের মধ্যে আদালতে জানাতে হবে। তারপরে মামলার শুনানি হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

এই তদন্তের চার্জশিট জমা দিতে বিধানসভার অধ্যক্ষের অনুমতি প্রয়োজন। অধ্যক্ষের অনুমতি মেলেনি বলেই নারদ তদন্তে চার্জশিট জমা দিতে পারছে না সিবিআই। তদন্তকারী সংস্থার আইনজীবী চান্দ্রেয়ী আলম জানান, আইন অনুযায়ী এই অনুমতি প্রয়োজন। কিন্তু সিবিআই সেই অনুমতির আর্জি জানায়নি বলে মামলার শুনানিতে জানান সরকারি আইনজীবী অভ্রতোষ মজুমদার।

এদিকে এই অনুমতির কোন প্রয়োজন নেই বলে হাইকোর্টে আবেদন জানান কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী (Amitabha Chakravorty)। শুনানিতে মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya) বলেন, সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে স্পিকারের কোন অনুমতি না নিয়েই এই ধরণের মামলার ক্ষেত্রে চার্জশিট জমা দিতে পারে সিবিআই।

আদালতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে সরকারি আইনজীবী জানান, অনুমতির প্রশ্ন পরে। কোনো অনুমতিই চায়নি সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী অবশ্য জানান, এই বিষয়ে তিনি খোঁজ নেবেন। দু’সপ্তাহ পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি।

আরও পড়ুন- দু’কূল হারানোর ভয়ে বৈশাখীর ডিগবাজি, শোভনের রঙবাজির চিত্রনাট্য

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...