Saturday, April 4, 2026

১৮ জানুয়ারি নন্দীগ্রামে জনসভা করতে পারেন মুখ্যমন্ত্রী: সূত্র

Date:

Share post:

১৮ জানুয়ারি নন্দীগ্রামে (Nandigram) জনসভা (Rally) করতে পারেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ। ওইদিন তেখালি (Tekhali) বাজারে জনসভা করতে পারেন তৃণমূল নেত্রী, সূত্র মারফৎ এমনই খবর পাওয়া গিয়েছে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দল ছাড়ার পর এই নন্দীগ্রামে (Nandigram) যাবেন মুখ্যমন্ত্রী। ফলে রাজনৈতিকভাবে এই জনসভার গুরুত্ব খুব তাৎপর্যপূর্ণ।

এর আগে চলতি মাসের ৭ তারিখ নন্দীগ্রামে (Nandigram) শহিদ দিবস পালন পালন করে তৃণমূল (TMC)। ঠিক ছিল ওইদিন দলনেত্রী সভা করতে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়। তাঁর পরিবর্তে গিয়েছিলেন তৃণমূলের (TMC) রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। ফলে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি (BJP) ও শুভেন্দু অধিকারী (Suvhendu Adhikary)।

যদিও তৃণমূলের (TMC) দাবি ছিল, নন্দীগ্রামের সভার দায়িত্বে ছিলেন রামনগরের (Rannaghar) তৃণমূল বিধায়ক (MLA) অখিল গিরি (Akhil Giri)। কিন্তু তিনি হঠাৎ করোনায়
(Corona) আক্রান্ত হয়ে কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। অখিল গিরি জেলার অন্যতম বড় সংগঠক। তাঁকে ছাড়া সভা সম্ভব নয়। আর তাই ৭ তারিখের নন্দীগ্রামের সভা স্থগিত করা হয়েছে। এবং সেই সভা পরে হবে। এখন তৃণমূল সূত্রে খবর, ১৮ জানুয়ারি মুখ্যমন্ত্রীর স্থগিত হয়ে যাওয়া সভা হবে সেই তেখালি বাজারেই। যদিও দলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে সভার দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...