Tuesday, June 16, 2026

ব্রিটেনে লকডাউন, ২৬ শে ভারত সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী জনসন

Date:

Share post:

করোনাভাইরাসের (coronavirus) দ্বিতীয় দফার দাপটে জেরবার ব্রিটেনে সংক্রমণ ঠেকাতে নতুন করে লকডাউন জারি করা হয়েছে। আর তার কয়েক ঘণ্টার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (UK prime minister Boris Johnson) জানিয়ে দিলেন, করোনা পরিস্থিতির জন্য বাধ্য হয়ে তাঁকে এমাসের ভারত সফর বাতিল করতে হচ্ছে। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের (republic day) বিশেষ অতিথি হয়ে ভারতে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। কিন্তু তাঁর নিজের দেশেই ফের লকডাউন চালু হওয়ার পর তাঁর আসা এখন সম্ভব নয়। জানা গিয়েছে, এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেন জনসন। প্রজাতন্ত্র দিবসে উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।

প্রতিবারই প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হয়ে উপস্থিত থাকেন বিদেশি রাষ্ট্রপ্রধানরা। ২০২১ সালে আমন্ত্রণ জানানো হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ভারতের সঙ্গে ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে এই সফরের বিশেষ তাৎপর্য ছিল। কিন্তু আপাতত ব্রিটেনে করোনার নতুন স্ট্রেনের দাপট শুরু হওয়ায় এখন মহামারি মোকাবিলাই সেদেশের সরকারের প্রাথমিক অগ্রাধিকার।

আরও পড়ুন- রাজনীতির লোকেদের মতো জেলা সফর রাজ্যপালের, বর্ধমানের পর এবার গন্তব্য তমলুক

Advt

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...