Monday, April 6, 2026

ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

Date:

Share post:

ফের মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। আরপিএফের চেষ্টায় প্রাণে রক্ষা পেলেন তিনি। ওই যুবক প্রাণে বাঁচলেও কিছুটা সময়ের জন্য ব্যাহত হয় ডাউন লাইনের মেট্রো পরিষেবা। পরে কর্তৃপক্ষের সাহায্যে পরিষেবা স্বাভাবিক হয়।

মঙ্গলবার বেলা ১২.০৫ নাগাদ ডাউন লাইনের একটি মেট্রো দমদম স্টেশনে ঢোকার সময়ে থার্ড লাইনে ঝাঁপ দেন এক যুবক। সেসময় ট্রেনের গতি কম থাকায় চালক আপৎকালীন ব্রেক কষেই ট্রেন থামিয়ে দেন। অন্যদিকে, আরপিএফের নজরে পড়তেই সঙ্গে সঙ্গে লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তবেই প্রাণে রক্ষা পান ওই যুবক। এরপর আরপিএফ জওয়ানরা তাঁকে লাইন থেকে তুলে হাসপাতালে নিয়ে যায়। এর জেরে বেশ খানিকক্ষণের জন্য আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহত হয়।

জানা গিয়েছে, বছর ২৫-এর ওই যুবক খড়দহের বাসিন্দা। কর্মক্ষেত্রে সম্প্রতি কিছু সমস্যার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তা থেকেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।

আরও পড়ুন-চোটের কারণে ছিটকে গেলেন কে এল রাহুল

Advt

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...