Tuesday, June 23, 2026

ফের অন্তর্দ্বন্দ্ব! সভামঞ্চে দলের নেতাকে কটুক্তি তৃণমূল নেত্রীর

Date:

Share post:

একুশের নির্বাচনের আগে অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে শাসক দলের অন্দরে। একের পর এক শীর্ষ নেতৃত্বের দলবদল করে গেরুয়া যোগের পাশাপাশি দলের অন্দরেও ক্রমবর্ধমান অন্তর্কলহ(Inner clash)। এবার তারই প্রতিচ্ছবি ধরা পড়ল রানাঘাটে(Ranaghat)। সম্প্রতি সেখানে তৃণমূল নেত্রীর(TMC leader) জন্মদিন উপলক্ষে আয়োজিত সভাতে দলের অঞ্চল সভাপতিকে কটুক্তি করার পাশাপাশি তাকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, রানাঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জন্মদিন উপলক্ষে একটি সভার আয়োজন করেছিল দলীয় নেতৃত্ব। সেখানেই যুব তৃণমূলের সদ্য নির্বাচিত অঞ্চল সভাপতির নামে কটূক্তির পাশাপাশি তাঁকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের ব্লক সভানেত্রী। প্রকাশ্যে তাঁকে হুমকি দিয়ে দেখে নেবেন বলে জানিয়েছেন মহিলা নেত্রী। নতুন নির্বাচিত অঞ্চল সভাপতির বিরুদ্ধে দলেরই এক নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ করেছেন ওই মহিলা নেত্রী। যদিও এই নিয়ে অঞ্চল সভাপতির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনায় নদীয়া জেলার রানাঘাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা কার্যত প্রকাশ্যে চলে এসেছে।

আরও পড়ুন:নেতৃত্বের বিরুদ্ধে বিষোদগার করে ‘যত মত তত পথ’ শোনালেন হাওড়ার রথীন

এদিকে গোষ্ঠিদ্বন্দ্ব রয়েছে আঁচ করেই জানুয়ারিতেই রানাঘাটে সভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ জানুয়ারি রানাঘাটে সভা করার কথা তাঁর। গত লোকসভা নির্বাচনে রানাঘাটে ভোট কমেছে তৃণমূলের। সেকারণেই এবার রানাঘাটে বিশেষ মজর দিতে চাইছেন মমতা। তার আগেই গোষ্ঠি কোন্দল প্রকাশ্যে এসে পড়ায় জল্পনা বাড়ছে।

Advt

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...