Wednesday, June 24, 2026

কাটোয়ায় ৯ তারিখ নাড্ডার জনসভা

Date:

Share post:

২০২১ এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, তত উত্তপ্ত হয়ে উঠছে বঙ্গ রাজনীতি।
এর মধ্যেই ফের রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ৯ জানুয়ারি তিনি কাটোয়ায় জনসভা করবেন।
নাড্ডা পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার মুস্থুলি গ্রামে দলীয় জনসভা করবেন । এর পাশাপাশি জেলায় আরও বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
কাটোয়ার কাছারি রোডে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জে পি নাড্ডার সফরসূচি জানিয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
তবে মনে করা হচ্ছে কাটোয়ার সভায় জে পি নাড্ডার উপস্থিতিতে হয়তো বড় কোনও যোগদান পর্ব থাকতে পারে।
বিজেপি নেতারা দাবি করেছেন, শাসকদল থেকে হয়তো অনেকেই এদিন সভায় অংশগ্রহণ করতে পারেন।
২১ বিধানসভা নির্বাচনকে টার্গেট করে বীরভূম এবং বর্ধমান জেলায় বিশেষ লক্ষ্য রয়েছে গেরুয়া শিবিরের।
এদিকে জে পি নাড্ডার সফরের পরই হয়তো জানুয়ারি মাসের শেষের দিকে ফের পশ্চিমবঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ।
এদিকে, কাটোয়ার কাছারি রোডে দলীয় কার্যালয়ে জেলা নেতৃত্ব ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করবেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...