Wednesday, June 24, 2026

ওয়ার্ড কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ তৃণমূল নেতা ভূষণ সিংয়ের

Date:

Share post:

ওয়ার্ড কমিটি(ward committee) নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করলেন কোচবিহার পুরসভার প্রশাসক ভূষন সিং(Bhushan Singh)৷ আজই কোচবিহার শহর ব্লক কমিটির(block committee) সহসভাপতি পদ দেওয়া হয়েছিল ভূষন সিংকে৷ তবে ২০ জনের ওয়ার্ড কমিটির সভাপতিদের নাম অপছন্দ হওয়াতেই নিজের এই সাংগঠনিক পদ থেকে অব্যাহতির কথা জানিয়ে দিয়েছেন৷

এদিন ভূষণ সিং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি এই পদে থাকবেন না৷ যেই ওয়ার্ড কমিটি গঠন হয়েছে তা নিয়ে জেলা সভাপতি তার সাথে কোনও আলোচনা করেনি। এমন কমিটি নিয়ে সাংগঠনিক কাজ করা সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য কমিটিকে এব্যাপারে অভিযোগ জানাবেন কিনা জানতে চাওয়া হলেও তিনি বলেন, রাজ্য কমিটি ও নেতৃত্ব সব খোঁজ রাখেন। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় জানান, এই ব্যাপারে যা আলোচনা তা দলের অন্দরেই হবে। এই নিয়ে মন্তব্য করবেন না।

আরও পড়ুন:অভিষেকের নাম করে কুৎসা, বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ

দলীয় সূত্রে খবর, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের ছয়টি ব্লক কমিটির নাম আজ ঘোষণা করা হয়। কোচবিহার শহর ব্লক কমিটির সভাপতি হিসেবে নিরঞ্জন দত্তের নাম আগেই চুড়ান্ত হয়েছিল। আজ সহ সভাপতি হিসেবে ৯ জনের নাম প্রকাশ হয়। এর মধ্যে নাম রয়েছে ভূষন সিংয়ের৷ তবে শহরের ওয়ার্ড কমিটির ২০ জনের নাম প্রকাশের পর ক্ষোভ উগরে দেন ভূষন সিং৷ এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের সভা মঞ্চে বসার সুযোগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভূষন সিং। ফের কমিটি প্রকাশ ঘিরে দেখা গেছে তাঁর ক্ষোভ।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...