Wednesday, June 24, 2026

মণীশ শুক্লা খুনে তদন্তের অগ্রগতি সম্পর্কিত তথ্য তলব কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

বিজেপি নেতা মণীশ শুক্লা ( Manish Shukla, Bjp Leader) খুনের মামলায় তদন্তের অগ্রগতি জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Kolkata HighCourt)। বুধবার কলকাতা হাইকোর্টের তরফে একটি নির্দেশে বলা হয়, মামলার পরবর্তী শুনানির আগে, তার কেস ডায়েরি জমা দিতে হবে সিআইডি-কে (CID)। পাশাপাশি এখনও পর্যন্ত রহস্যের জট কতটা কেটেছে, তারও একটি বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

গত ১ তারিখ, বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে চার্জশিট দিয়েছে সিআইডি। মূল অভিযুক্ত নাসির আলি-সহ (Naseer Ali) ১০ জনের নাম ছিল চার্জশিটে। ঘটনার ৮৭ দিনের মাথায় ব্যারাকপুর আদালতে (Barrackpore Court) চার্জশিট জমা দেয় তদন্তকারীরা। উল্লেখ্য, মণীশ শুক্লা হত্যাকাণ্ডে তদন্তে চেয়ে এই জনস্বার্থ মামলাটি করেছিলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)।

আরও পড়ুন – মণীশ শুক্লা হত্যাকাণ্ডের চার্জশিট পেশ সিআইডি’র, অভিযুক্তের তালিকায় ১০

গত ৪ অক্টোবর রাতে টিটাগড় থানা (Titagarh P.s) থেকে সামান্য দূরে গুলি করে খুন করা হয় মণীশকে। খুনের সময় বিটি রোডের (B.T Road) ধারে মণীশের গাড়িটি দাঁড় করানো ছিল। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে ঘটনাস্থলে কয়েকজন সঙ্গীর সঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন মণীশ। সেই সময়েই মোটরবাইকে এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। ঘটনার পরদিনই তদন্তভার সিআইডিকে দেয় নবান্ন (Nabanna)।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...