Friday, April 3, 2026

বিজেপি-র নয়া কৌশল , মুষ্টিভিক্ষা করবেন নাড্ডা!

Date:

Share post:

ভোট বড় বালাই! আর এই ভোট এগিয়ে আসতেই জনসংযোগের নতুন নতুন কৌশল দেখে অবাক আমজনতা। শুধুমাত্র আদিবাসী বাড়ি বা বাউল ঘরে মধ্যাহ্নভোজ সেরেই রণে ভঙ্গ দিতে চান না বিজেপি নেতারা । এবার জে পি নাড্ডা নাকি বাড়ি বাড়ি গিয়ে মুষ্টিভিক্ষা করবেন! কৃষকদের বাড়ি থেকে তিনি চেয়ে নেবেন চাল, ডাল, সব্জি। তার এই চমক রাজ্য রাজনীতিকে আদৌ প্রভাবিত করবে নাকি হাসির খোরাক জোগাবে তা সময়ই বলবে।

আরও পড়ুন-নবান্ন অভিযানে একই মঞ্চে বিজেপি নেতাদের সঙ্গে সোমেন পুত্র রোহন! জল্পনা তুঙ্গে
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নড্ডার শনিবার বঙ্গসফরে আসার কথা। তিনি একটি সমাবেশ করবেন পূর্ব বর্ধমানের দাঁইহাটে। সেখানেই নিজে ভিক্ষা চেয়ে রাজ্যে শুরু করবেন এক নতুন কর্মসূচি। ‘বাড়ি বাড়ি মুষ্টি’ নামে ওই কর্মসূচির অঙ্গ হিসেবেই ভিক্ষাগ্রহণ। রাজ্য বিজেপি সূত্রে জানানো হয়েছে , এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, তাতে কাটোয়ার দাঁইহাটে জগদানন্দপুর গ্রামের পাঁচ কৃষক পরিবারে যাবেন নড্ডা। সেখান থেকে ভিক্ষাসংগ্রহের পরে এক কৃষকের বাড়িতেই দ্বিপ্রাহরিক অন্ন গ্রহণ করবেন।

Related articles

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...