Sunday, June 28, 2026

শুভেন্দুর শ্রদ্ধাজ্ঞাপনে শহিদ বেদী অশুদ্ধ! গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ তৃণমূলের

Date:

Share post:

শুভেন্দুর শ্রদ্ধাজ্ঞাপনে শহিদ বেদী অশুদ্ধ হয়ে গিয়েছে । এই দাবি করে এরপর গঙ্গাজল দিয়ে বেদী ধুয়ে দেন তৃণমূল নেতৃত্ব ।
ঝাড়গ্রামের নেতাইয়ে শহিদ দিবসের অনুষ্ঠানে বৃহস্পতিবার যোগ দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নেতাইয়ে শহিদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপনও করেন তিনি। কিন্তু তার শ্রদ্ধাজ্ঞাপনে শহিদ বেদী অশুদ্ধ হয়ে গেছে বলে দাবি করে তৃণমূল । এরপর গঙ্গাজল দিয়ে বেদী ধুয়ে দেন তৃণমূলের লালগড় ব্লক সভাপতি । এরপর সেখানে মাল্যদান করেন পার্থ চট্টোপাধ্যায় এবং মদন মিত্র।
নেতাই থেকে যখন ফিরছেন শুভেন্দু অধিকারী, তখন লালগড়ে, ‘ গদ্দার দূর হঠো’ বলে তাঁর বিরুদ্ধে শ্লোগান দিতে শোনা যায় তৃণমূলকর্মীদের।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...