Tuesday, June 23, 2026

জইশ-ই-মহম্মদ প্রধানের বিরুদ্ধে পাকিস্তানে গ্রেফতারি পরোয়ানা জারি

Date:

Share post:

জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হল পাকিস্তানে ৷ ভারতে একাধিক জঙ্গি হামলার মূলচক্রী হিসাবে চিহ্নিত মাসুদ আজহার। তার বিরুদ্ধে এই নির্দেশ জারি করেছে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী আদালত ৷ সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থের জোগান দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ।
বৃহস্পতিবারের শুনানির পর পাকিস্তান সন্ত্রাসবাদ বিরোধী আদালত ভারতে একাধিক জঙ্গি হামলার অন্যতম চক্রীর বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করে ৷

আরও পড়ুন-‘একুশে আইন’, বেনিয়মের অভিযোগ আনায় অধ্যাপকই সাসপেন্ড বিশ্বভারতীতে

বিচারক নাতাশা নসিম সুপ্রা নির্দেশ দিয়েছেন, মামলার নিষ্পত্তির প্রয়োজনে মাসুদকে গ্রেফতার করে আদালতে পেশ করতে হবে ৷

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...